আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের  শীতবস্ত্র বিতরণ

সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর লাক্কাতুরা চা- বাগান গলফ ক্লাবে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সহধর্মিনী ডাঃ সায়মা শারমীন।

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা জাহান সরকার, সিলেট জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, লাক্কাতুরা চা-বাগান সিলেটের ম্যানেজার আক্তার সহিদ, গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

উপস্থিত ছিলেন সমাজসেবী ফখর উদ্দিন, লায়েস মিয়া, ফয়সল খান, সোহেল মিয়া, সুফরা বেগম, জয়দীপ কর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সায়মা শারমীন বলেন, সরকার চা- শ্রমিকদের জীবন মান উন্নয়ন, শিক্ষা-চিকিৎসাসহ সকল ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদান করেছে। সেই সকল সুবিধাগুলো গ্রহণ করে চা-শ্রমিকরা এগিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী উপহার কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, চা- শ্রমিকদের আরো স্বাবলম্বী করতে সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমকে ধন্যবাদ জানিয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত