আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিশুদের বাঁচাতে গিয়ে মোহন নামের এক ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু

শিশুদের বাঁচাতে গিয়ে মোহন নামের এক ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু

সিলেট সদর উপজেলার শামাউরাকান্দিতে বালুবাহী ট্রাক চাপায় মো. তারেক আহমদ মোহন নামের এক ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাটখোলা ইউনিয়নের শামাউরাকান্দি এলাকায় বালুবাহী ট্রাক চাপায় তার মৃত্যু হয়েছে। নিহত যুবক মোহনের বাড়ি সিলেট সদর উপজেলার নলকট এলাকায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রায় দুই মাস আসে সৌদি আরব থেকে দেশে আসে মোহন। দেশে থাকাকালীন খুব ভালো ফুটবল খেলতো সে। প্রবাস থেকে এসেও সে ফুটবল খেলা ছাড়তে পারেনি। গতকালও একটি টুর্নাম্যান্টে অংশ নিয়েছিল সে। খেলাধুলার পাশাপাশি মাঝে মাঝে সে নিজের সিএনজিচালিত অটোরিকশা চালাতে বের হত। আগামী ১৭ ফেব্রুয়ারি তার বিয়েরও তারিখ ছিলো।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সে অটোরিকশা নিয়ে বের হয়ে শামাউরাকান্দি এলাকায় যায়। সেখানে একদিকে দ্রুতগতিতে চলছে বালুবাহী ট্রাক, অপরদিকে স্কুলের শিশুরা রাস্তা পার হচ্ছে। ঘটনার সময় একটি দ্রুতগামী বালুবাহি ট্রাক দেখে সে এগিয়ে গিয়ে শিশুদের রাস্তা পার করে দিতে যায়। আগে থেকে সিগন্যাল দিলেও একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত