আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যান্সার রোগীদের ভরসা নর্থ ইস্ট হাসপাতাল

ক্যান্সার রোগীদের ভরসা নর্থ ইস্ট হাসপাতাল

‘আসুন আমরা ক্যান্সার চিকিৎসায় বৈষম্য দূর করি’-এ স্লোগানে এবারের বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে। র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে সিলেটের স্বনামধন্য নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চন্ডিপুল এলাকা ঘুরে হাসপাতালে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতাল থেকে সেবা গ্রহণকারী সহস্রাধিক রোগী এবং সিলেটের বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বিশ্বে এখন এক তৃত্বীয়াংশ ক্যান্সার প্রতিরোধযোগ্য। ক্যান্সার প্রতিরোধ ব্যবস্থা নিজের হাতেই রয়েছে। এজন্য নিজেকে সচেতন রাখার পাশাপাশি তামাক আর ধুমপান চিরতরে ছেড়ে দিতে হবে। নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণাঙ্গ প্রাইভেট হাসপাতাল, যেখানে ক্যান্সার রোগের চিকিৎসা সহজেই পাচ্ছেন রোগীরা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেডের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া।

সেমিনারে অংশ নিয়ে বিশিষ্টজনেরা আরো বলেন, বিশ্বে ২০৫০ সাল নাগাদ ক্যান্সার রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এই চিকিৎসা ব্যবস্থায় আরো কিছু পরিবর্তন নিয়ে আসা দরকার। ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল। তাই এই চিকিৎসার জন্য সাপোর্ট গ্রুপ তৈরি করা দরকার। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সাপোর্ট গ্রুপ রয়েছে। দেশের সামাজিক সংগঠন ও উন্নয়ন সংস্থাগুলোকেও এ ব্যাপারে আন্দোলন গড়ে তোলা দরকার। বিত্তশালীদের দিয়ে সাপোর্ট গ্রুপ তৈরি করে রোগীদের পাশে দাঁড় করাতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সিলেটবাসীর সহযোগিতা পেলে নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতালকে আমরা বিশ্বমানের একটি পূর্নাঙ্গ হাসপাতালে রুপ দিতে পারবো। ইতিমধ্যে সারা দেশ থেকে এমনকি প্রতিবেশী দেশগুলো থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। অনেক অভিজ্ঞ চিকিৎসক আমাদের হাসপাতালকে রেফার করছেন। এখান থেকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন অসংখ্য মানুষ। ভবিষ্যতেও এই হাসপাতাল উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত