আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নদীতে ফেলে যুবককে হত্যা গ্রেপ্তার এক

নদীতে ফেলে যুবককে হত্যা গ্রেপ্তার এক

গোলাপগঞ্জে আলী হোসেন (৩৫) নামে যুবককে মারপিট করে কুশিয়ারা নদীতে ফেলে ঢিল ছুঁড়ে হত্যার অভিযোগে ১জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বনগাঁও থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বুধবারী বাজার ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে।

নিহতের ঘটনায় ৭ জনের নামোল্লেখ ও ১৪/১৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১২/২/২০২৪ইং) দায়ের করেন আলী হোসেনের বোন রুবি বেগম (৪০)।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি বানীগাজি পূর্ব মহল্লা জামে মসজিদে ওয়াজ মাহফিলের শিন্নী বিতরণকে কেন্দ্র করে মামলার ১নং আসামি অহিদ হোসেনের সাথে আলী হোসেনের কথা কাটাকাটি হয়। পরদিন ৯ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে চন্দরপুর কুশিয়ারা নদীর পাড়ে মামলার বাদি রুবি বেগমকে পেয়ে মামলার ৩নং আসামি জায়েদুল ইসলাম শিপু তার ভাইকে সাবধান করার কথা বলেন।

ঘটনার দিন গত ১০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে মামলার ১নং আসামি মামলার অন্য আসামিদের নিয়ে চন্দরপুর বাজারে আলী হোসেনকে পেয়ে তার উপর হামলা করে। এরপর আলী হোসেন প্রাণ ভয়ে চন্দরপুর ব্রীজের দিকে দৌঁড় দিলে আসামিরা সহ আরও ১৪/১৫ জন তাকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। এসময় তাদের ইটপাটকেলের আঘাতে আহত হয়ে আলী হোসেন কুশিয়ারা নদীতে পড়ে যায়। নদীতে পড়ার পর সাঁতার কেটে সে তীরের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন আসামিরা নদীতে তাকে লক্ষ্য করে ব্রিজের ওপর থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। তাদের ইটপাটকেলের আঘাতে গুরুতর আহত হয়ে নদীতে তলিয়ে যায়।

এদিকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে অনেক খুঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরদিন ১১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ডুবুরি দল কুশিয়ারা নদীতে জাল ফেলে আলী হোসেনের মরদেহ উদ্ধার করে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত