আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাউন্ট এডোরার দুঃখপ্রকাশ

মাউন্ট এডোরার দুঃখপ্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিরাপত্তা শাখার কর্মকর্তা সাহেদ আহমেদ মৃত্যর ঘটনায় সিলেট নগরের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিপূরণ দিয়ে পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার (৩ মার্চ) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব সাহাজাহান সিরাজ, ভাইস চেয়ারম্যান অশোক বর্মন অসীম ও চেয়ারম্যান জামাল উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 জানা যায়, গত ডিসেম্বর মাসে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিতে যান সাহেদ আহমদ। সেখানের কর্তব্যরত চিকিৎসক নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. শাহ কামাল কর্তৃক সাহেদের নাকে এন্ডোসকপিক সাইনাস অপারেশন করানো হয়। এর আগে একই দিন সার্জারি বিশেষজ্ঞ ডা. খালেদ মাহমুদ সাহেদকে সিস্টের অপারেশন করেন। অপারেশনের পরের দিন পেটের তীব্র ব্যথা অনুভব করলে তাকে আলট্রাসনো ও স্লিপলেস টেস্ট করানো হয়। পরে হাসপাতালের এমডি অধ্যাপক ডা. আক্তারুজ্জামান সাহেদের প্যানক্রিয়াটাইস লিক হয়ে যায়।

তবে একই সময় সাইনাস ও সিস্টের অপারেশনের ফলে সাহেদের একটি চোখ নষ্ট হয়ে যায়, প্যানক্রিয়াস লিক হয়ে যায় এবং অগ্ন্যাশয়ের জটিল সমস্যায় পড়েন। পরে সাহেদের চিকিৎসা মাউন্ট এডোরা হাসপাতাল আয়ত্তের বাইরে চলে গেলে গত ৬ ডিসেম্বর তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়। এরপর ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন সাহেদ।

এতে মাউন্ট এডোরা হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচী প্রেসবিফ্রিং ও সংবাদ সম্মেলন করা হয়।

পরে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমেদ শাহীন, জেলা আওয়ামিলীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মো. আজমল আলী, মাউন্ট এডোরা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতৃবৃন্দ ও মরহুম শাহেদ আহমদ এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সময় হাসপাতাল কতৃপক্ষ বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে পরিবারের কাছে ক্ষতিপূরণ হস্তান্তর করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত