আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মাদকের বিশাল চালানসহ চোরাকারবারি গ্রেপ্তার

মাদকের বিশাল চালানসহ চোরাকারবারি গ্রেপ্তার

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের হাওর এলাকা দিয়ে মাদক পাচারের সময় ২৬৫ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) ভোর ৫টায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর এলাকার হিংড়া হাওর থেকে কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় চন্দ্র রায়ের নেতৃত্বে এএসআই মাহফুজ সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হারুন মিয়া ওরফে তারুন মিয়া (৫৫)কে আটক করে।

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ হয়েছে। তদন্ত করে অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে এবং কোম্পানীগঞ্জে কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে হিংড়া হাওর এলাকায় গোপনে অবস্থাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যেতে চায়। এসময় তাদের সাথে থাকা বাঁশের ৩টি ভার থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোম্পানীগঞ্জের গৌরিনগর গ্রামের মৃত আব্দুল জহির ছেলে কুতুব উদ্দিন (৫১) নাম বলে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত