আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: ২৩ রামদা উদ্ধার, আটক ৪

অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: ২৩ রামদা উদ্ধার, আটক ৪

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় ৪ জনকে আটক করা হয় এবং ২৩টি রামদা উদ্ধার করে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টায় অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষ হয়। এর পরপরই অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে চলে যান। অর্থমন্ত্রী যাওয়ার পরই অডিটরিয়ামের সামনে সংঘাত শুরু হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এলাকায় আতঙ্ক দেখা দেয়। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।

এর আগে সংবর্ধনা চলার সময়েই সংবর্ধনা অনুষ্ঠানের গেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আবদুল মন্নান। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া অডিটরিয়ামের পাশে একটি অটোরিকশা থেকে ২৩টি রামদা উদ্ধার করা হয়েছে।

স্বাধীনতা পদক পাওয়ায় বিকেলে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শেয়ার করুন

পাঠকের মতামত