আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবক নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত

বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবক নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত

বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন করে দেশবাসীকে যিনি তাক লাগিয়ে দিয়েছিলেন হবিগঞ্জের সেই যুবক নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন।হবিগঞ্জের ৩০ বছর বয়সী যুবক হাফেজ নুরুজ্জামান বাংলাদেশের প্রথম বাতাসচালিত মোটরসাইকেলের উদ্ভাবন করে দেশবাসীকে তাক লাগিয়ে দেন। তার এই উদ্ভাবনের খবরে দেশব্যাপি এক সাড়া পড়ে যায়। সেই তরুণ উদ্ভাবক নুরুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।গতকাল ২৩ নভেম্বর দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নুরুজ্জামান ও অপর আরও ৩ যাত্রী নিহত হন। নিহত নুরুজ্জামান হবিগঞ্জ সদর উপজেলাস্থ রিচি গ্রামের কৃষক সৈয়দ আলী এবং রোকেয়া বেগমের ছেলে।

জানা যায়, দুপুরে নুরুজ্জামানসহ আরও ৬ যাত্রীসহ প্রাইভেট কারযোগে ঢাকা যাচ্ছিলেন। কারটি ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুরে পৌঁছালে বিপরীত দিক হতে আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ৩ যাত্রী নিহত এবং নুরুজ্জামানসহ ৪ যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদরে আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। নুরুজ্জামান চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

উল্লেখ্য, তরুণ এই উদীয়মান উদ্ভাবক হাফেজ নুরুজ্জামান হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ বছরের ৫ মার্চ বাতাস চালিত মোটরসাইকেলে চড়েন। তার উদ্ভাবিত সাইকেল চালাতে লাগবে না কোনো তেল-পেট্টোল। শুধুমাত্র বাতাসের ওপর ভর করেই চলবে পরিবেশ বান্ধব এই মোটর সাইকেল। তার উদ্ভাবনে দেশজুড়ে সাড়া পড়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত