আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরা মাথা ন্যাড়া করছেন

দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরা মাথা ন্যাড়া করছেন

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনসম্মুখে মাথার চুল ফেলে ন্যাড়া হয়েছেন। সোমবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমর্থক ও সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ন্যাড়া হন হোয়াং কিও-আহন।

এর আগে গত সপ্তাহে দুই নারী এমপিও একই কায়দায় ন্যাড়া হয়েছেন। কিন্তু তারা কেন এমন করছেন?

তাদের এই প্রতিবাদ মূলত দক্ষিণ কোরিয়ার নতুন বিচারমন্ত্রী চো কুকের বিরুদ্ধে। চো এর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তাই চো এর পদত্যাগ দাবিতে বিরোধী দলের সদস্যরা মাথা ন্যাড়ার এই কর্মসূচি বেছে নিয়েছেন।

আইনের সাবেক অধ্যাপক চো কুক প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সহযোগী। গত সপ্তাহে তাকে আইনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে আগে থেকেই কুকের পরিবারের বিরুদ্ধে শিক্ষাগত জালিয়াতি ও আর্থিক অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। কুকের স্ত্রীও আইনের শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও তার বৃত্তি নিশ্চিত করতে শিক্ষা সনদ নিয়ে জালিয়াতি করেছিলেন।

মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানানো অবশ্য দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য। প্রাচীন কনুফিশীয় শিক্ষা থেকে এটি এসেছে এবং ঐতিহাসিকভাবে একে প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৯৬০ও ৭০ এর দশকে সেনা শাসনে থাকার সময় ভিন্ন মতাবলম্বীরা প্রতিরোধের চিহ্ন হিসেবে মাথা ন্যাড়া করে রাখতেন। ২০০৭ সালে ইচিওন শহরে বিতর্কিত এক শিল্প কারখানা স্থাপনের প্রতিবাদে শতাধিক বাসিন্দা মাথা ন্যাড়া করেছিলেন। ২০১৮ সালে নারীদের টয়লেট ও পোশাক পরিবর্তনের কক্ষে লুকিয়ে রাখা ক্যামেরার বিরুদ্ধে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানিয়েছিলেন অনেক নারী।

শেয়ার করুন

পাঠকের মতামত