আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

টালিউডে ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। নিজেদের কাজ বজায় রাখতে তাদের মধ্যে ১৩ জন পরিচালক হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন। তাদেরই এক অভিনেতা-পরিচালককে নাম না করে রীতিমত ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা মিত্র।

ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই।’

শ্রীলেখা জানিয়েছেন, টালিউডে কাজ নেই। বাংলায় তাই তার থাকারও ইচ্ছে নেই। মুম্বাইয়ে থাকা প্রচণ্ড খরচ সাপেক্ষ। তাই ওখানেও থিতু হতে পারছেন না।

প্রশ্ন রেখে শ্রীলেখা বলেন, “সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়ানগর’ দর্শক প্রশংসিত। সঠিক প্রচার, সিনেমা হলে সঠিক সময় পেলে ওই ছবি আরও ভাল ফল করত। আমার হয়ে বলবেন কে? এখানে তো কারো দায় নেই।”

 

শ্রীলেখার অভিযোগ, তাকে নিয়ে টালিউডের আপত্তি বা সমস্যা আজকের নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ে বাংলায় ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ দিয়েছিলেন তিনি। নাম করেছিলেন কিছু বিনোদন দুনিয়ার কিছু ‘রাঘব বোয়াল’-এর। তারপর থেকেই বিপর্যয় শুরু।

শ্রীলেখার ভাষ্য, ‘সরকারবিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করব। কোনও প্রযোজক পাচ্ছি না! অথচ মুম্বাই গিয়ে সম্প্রতি সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করলেন। বলিউড তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে।’

নিজেকে বদলানোর বিষয়ে তিনি বলেন, ‘যেমন আছি তেমনই থাকব। কখনো বদলাবো না। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।’ সূত্র: আনন্দবাজার ডটকম।

 

শেয়ার করুন

পাঠকের মতামত