আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। জার্মান জায়ান্টদেন বিদায় করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে লা প্যারিসিয়ানরা।

শনিবারের ম্যাচে প্রথমার্ধের শেষ বাঁশির সময়ই পুরো বায়ার্ন ক্যাম্প স্তব্ধ হয়ে মাঠ ছাড়ে। গোল লাইন তখনো শূন্য-শূন্য। দ্বিতীয়ার্ধে পিএসজির দুই ডিফেন্ডার লাল কার্ড দেখলেও মানসিকভাবে ভেঙে পড়া বায়ার্ন কোন গোল করতে পারেনি।

প্রথমার্ধের শেষ বাঁশির ঠিক আগে ভয়াবহ এক ইনজুরিতে পড়েন বায়ার্নের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। পিএসজি ডিফেন্ডার পাচো তাকে ব্লক করেন। বক্সের মধ্যে বল ধরতে গিয়ে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষ হয় মুসিয়ালার। আপাতদৃষ্টিতে মনে হয়েছে- জয়েন্ট থেকে ছাড়িয়ে গেছে গোড়ালি।


অবিশ্বাস আর স্তব্ধতার মাঠ ছাড়া ওই বায়ার্ন দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে প্রথম গোল খায়। জালে বল পাঠান ডিজেরি দুয়ে। ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাচো। ৯২ মিনিটে লাল কার্ড খান থিও হার্নান্দেজ। তারপরও ৯৬ মিনিটে গোল খায় বায়ার্ন। যেটি করেন উসমান ডেম্বেলে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত