আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

অনন্য আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলো বাফলা’র নতুন ক্যাবিনেট

অনন্য আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলো বাফলা’র নতুন ক্যাবিনেট

অনন্য আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিলেন ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ প্লাটফর্ম ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র নতুন ক্যাবিনেট। গত ৩ জুলাই বুধবার নর্থ হলিউডের অত্যাধুনিক কনভেনশন হল ‘চার্চ অব সাইন্টোলজি ভ্যালি’তে আনন্দঘন আয়োজনে অভিষেক হলো ২০১৯-২১ সেশনের নবনির্বাচিত এই কমিটির। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নতুন নেতৃত্ব।

প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনধি, নির্বাচন কমিশন এবং বাফলার উপদেষ্ঠা পরিষদসহ ৫ শতাধিক প্রবাসীর অংশগ্রহণে উৎসবে রূপ নেয় বাফলার অভিষেক অনুষ্ঠান।


বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত ও বাফলার দলীয় সঙ্গীত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর বিদায়ী প্রেসিডেন্ট নজরুল আলম বিদায়ী কমিটিকে সাথে নিয়ে বক্তব্য রাখেন। বিদায়ী বক্তব্যে তিনি নতুন ক্যাবেনেটকে স্বাগত জানিয়ে বলেন, নেতৃত্বের বদলে সংগঠনে গতিশীলতা আসে। আমি মনে করি, এই নেতৃত্ব বাফলার কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমি নবনির্বাচিত ক্যাবিনেটের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাই।

নিজের দায়িত্বপালনকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, গত ২ বছর আমাদের উপর দায়িত্ব ছিল বাফলার সকল কাজের। আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছি সংগঠনের কর্মপদ্ধতির আলোকে সব কাজ সম্পন্ন করতে। বিগত ২ বছর আমরা বাংলাদেশ ডে প্যারেডসহ চ্যারিটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। এতে আমাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের অনুষ্ঠানসমূহের স্পন্সর এবং ফান্ডরাইজিংয়ে প্রবাসীরা যদি মুক্তহস্থে দান না করতেন তাহলে এসব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হতো না। তাই সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। নবনির্বচিত এই কমিটিও আশা করি এসকল কার্যক্রম আরও সমৃদ্ধির সাথে বাস্তবায়ন করবেন।

নবনির্বাচিত সদস্যদেরকে শপথ পাঠ করান বাফলার প্রধান নির্বাচন কমিশনার মোর্শেদ হায়দার । তাকে সহযোগিতা করেন বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারম্যান হাবীব আহমেদ টিয়া ।


শপথ গ্রহণের পর বিদায়ী কমিটির সদস্যবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়া স্বাগত জানান।

এরপর বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট শিপার চৌধুরী। তিনি বলেন, আমি বিগত সময়ে বাফলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আবার আমাকে আপানারা গুরুত্বপূর্ণ  এই দায়িত্বটি দিয়েছেন, এজন্য বাফলার সকল স্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আমি চেষ্টা করব, বাফলার কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকরী করে তুলার। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। নতুন ক্যাবিনেট নিয়ে তিনি বলেন, নবনির্বাচিত এই কমিটি একটি শক্তিশালী ও মেধাবী কমিটি। আমি আশাবাদী, আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব।

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং রাতের খাবারের আয়োজন করে বাফলা কর্তৃপক্ষ।


নবনির্বাচিত কালচারাল সেক্রেটারির উপস্থাপনায় সাংস্কৃতিক  মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী তানিশা ও আনিশা আলম। সঙ্গীত পরিবেশন করে আবির, রেহানা মল্লিক, জামান, এপোলো, শহীদ আলম, আদনান খান, উর্মি আতাহার ও উপমা সাহা মজুমদার।

নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট পদে শিপার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট পদে মাহবুবুর রহমান, জেনারেল সেক্রেটারি পদে আঞ্জুমান আরা শিউলি, ফাইনেন্স সে্ক্রেটারি পদে স্বপন বাহার, অর্গানাইজিং সেক্রেটারি পদে ফারুক হাওলাদার, পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদে রোশনি আলম শপথ গ্রহণ করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য বাফলার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর