আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে স্কুল, জিম ও বার চালু

ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে স্কুল, জিম ও বার চালু

ছবিঃ এলএ বাংলা টাইমস



এক সপ্তাহেই ক্যালিফোর্নিয়ায় ডে ক্যাম্প, বার, জিম, ক্যাম্প-গ্রাউন্ড ও পেশাদার খেলাসমূহ শুরু হবে। তবে এসব ক্ষেত্রে নেওয়া হবে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা। রাজ্যের পক্ষ থেকে কাউন্টিগুলোকে এ বিষয়ে শুক্রবার নির্দেশনা জানানো হয়েছে। এছাড়া স্কুলগুলো খোলার কথাও বলা হয়েছে। 


বিস্তৃত পরিসরে জীবনযাত্রা ও অর্থনীতি চালুর জন্য নির্ধারিত শর্তগুলো ৫৮টি কাউন্টির প্রায় সবগুলো পূরণ করতে পেরেছে। করোনা পরীক্ষা ও জরুরি প্রস্তুতি নিশ্চিতের পরই কাউন্টিগুলো এ ধরনের সবুজ সংকেত পাচ্ছে। করোনাকালীন জীবনযাত্রার নির্দেশনা কার্যকর থাকবে হোটেল, ক্যাসিনো, মিউজিয়াম, জু, অ্যাকুরিয়াম ফিল্ম ও টিভি প্রোডাকশনসহ অন্যান্য কর্মকাণ্ডে।

ডেমোক্র্যাটিক গভর্নর গেভিন নিউসাম রাজ্য সচলের ব্যাপারে চার ধাপের প্রক্রিয়া অনুসরণ করছেন। অধিকাংশ কাউন্টিগুলো ইতোমধ্যে চার্চ, রেস্টুরেন্ট ও শপিংমল খুলে দিয়েছে। এবারের নির্দেশনা করোনাকালীন স্বাভাবিক জীবন প্রক্রিয়ার তৃতীয় ধাপের সঙ্গে সম্পর্কিত।

স্কুলগুলো খুলে দেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। সামাজিক নিরাপত্তা নিশ্চিত ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল্ড, এন-৯৫ মাস্ক স্কুলগুলোতে সরবরাহ করা হবে। সবসময় যাতে শিক্ষার্থীরা ৬ ফুট দূরত্ব বজায় রাখতে পারে সে ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করতে স্কুলগুলোকে বলা হচ্ছে। স্টেট সুপারিটেনডেন্ট অব পাবলিক ইনস্ট্রাকশন টনি থারমন্ড বলেছেন, তারা হাইব্রিড মডেল আশা করেন। যাতে সনাতন ও দূরশিক্ষণ পদ্ধতির সমন্বয় করা যায়।

গত ২০ মার্চ থেকে বিনোদন শিল্প স্থবির হয়ে আছেন। সিনেমা ও টিভি অনুষ্ঠান নির্মাতারা কাজে ফিরতে গ্রহণযোগ্য উপায়ের কথা ভাবছেন। দ্য ডিরেক্টর গিল্ড মনোনীত এ সংক্রান্ত কমিটির প্রধান ডিরেক্টর স্টিভেন সোডারবার্গ মহামারি বিশেষজ্ঞ, ইউনিয়ন ও কর্মীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করবেন আবার কবে প্রোডাকশন শুরু হবে।

জাদুঘর ও অ্যাকুরিয়ামগুলোর জন্য সিঙ্গেল ম্যাপ, গাইডবুক, ফরম ছাড়া অর্থ আদানপ্রদানের ওপর জোর দেওয়া হচ্ছে। 

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৪০০ মানুষ।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর