আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ক্যালিফোর্নিয়া আবারো বিধিনিষেধে ফিরতে সক্ষম: গভর্নর নিউসাম

ক্যালিফোর্নিয়া আবারো বিধিনিষেধে ফিরতে সক্ষম: গভর্নর নিউসাম

ছবিঃ এলএ বাংলা টাইমস


অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় সচলের পর ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। রাজ্যের রিপোর্টে জানা যায় সম্প্রতি হাসপাতালে ভর্তির হার দাঁড়িয়েছে ৩২ শতাংশ। এমন পরিস্থিতিতে গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া চাইলে আবারো স্বাভাবিক কর্মকাণ্ডে বিধিনিষেধ বা স্থগিত করা সম্ভব।


বৃহস্পতিবার গভর্নর জানান, হঠাৎ করে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি সংখ্যা বেড়ে যাওয়ায় কর্মকর্তারা চিন্তিত। প্রয়োজনে সবকিছু পুনরায় স্থগিত করা সম্ভব।

গত দুই সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণের হার ৫.১ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে বেড়েছে ৫.৬ শতাংশ। অপরদিকে গত ১৪ দিনে হাসপাতালে ভর্তি হার বেড়েছে ৩২ শতাংশ।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া জুড়ে ৪ হাজার ২৪০ জনকে করোনাভাইরাসের কারণে হাসপাতালে ভর্তি করা হয়। নিউসাম বলেন, ১৪ জুলাই আসছে। সবার সচেতন থাকা খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি। যা আগে কখনো ভাবিনি।

তিনি আরো বলেন, গত ১৪ দিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার। এটা নিশ্চিত অর্থে দুশ্চিন্তার বিষয়। তবে সবকিছুর উন্নতি হতে থাকলে আমরা সামনে এগিয়ে যাওয়ার কথাই ভাবব। পিছনে নয়।


এ পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি চোখে পড়েনি। জনস্বাস্থ্যের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও প্রয়োজনে কিছু কিছু ধাপে কর্মকাণ্ড স্থগিতের কথা জানান গভর্নর।

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজার ৫। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫৩০ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মোট ৫ হাজার  ৮০৯ জন। আজকে নতুন করে মারা যান ৮০ জন।

ক্যালিফোর্নিয়ায় এ পর্যন্ত ৩.৭ মিলিয়ন মানুষকে করোনা পরীক্ষা করা হয়েছে। গত সাত দিনে পরীক্ষা হয়েছে ৮৮০০০ জনের।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর