আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মানি রেমিটেন্স প্রতিষ্ঠান ‘ফামাক্যাশ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

মানি রেমিটেন্স প্রতিষ্ঠান ‘ফামাক্যাশ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানাধীন মানিট্রান্সমিটার প্রতিষ্ঠান ফামাক্যাশ-এর অর্থ বাংলাদেশে প্রেরণের জন্য রূপালী ব্যাংকের সাথে সিবিডব্লিউ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৪ আগষ্ঠ) দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আতাউর রহমান প্রধান ও  সিবিডব্লিউ ব্যাংকের প্রেসিডেন্ট সুচিত্রা পদভাবন চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ও ফামাক্যাশ-এর প্রতিষ্ঠাতা সিইও এবং চেয়ারম্যান ড. সাইফুল খন্দকার, বাংলাদেশ শাখার এমডি খাজা রেহান বখত সহ ফামাক্যাশের অন্যান্য কর্মকর্তা ও শেয়ার হোল্ডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংক দুটি ও ফামাক্যাশের কর্মকর্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈধভাবে রেমিটেন্স আদান-প্রদানের ক্ষেত্রে রূপালী ব্যাংক ও সিবিডব্লিউ ব্যাংকের মধ্যকার চুক্তিকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, বিশেষ করে সহজ পথে বৈধভাবে প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স প্রেরণে প্রতিষ্ঠানগুলো অগ্রনী ভূমিকা পালন করবে। বক্তারা ফামাক্যাশ-এর এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন।

জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফামাক্যাশ-এর প্রতিষ্ঠাতা সিইও এবং চেয়ারম্যান ড. সাইফুল খন্দকার। এরপর রূপালী ব্যাংক ও সিবিডব্লিউ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ফামাক্যাশ-এর অন্যতম পরিচালক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আতাউর রহমান প্রধান, সিবিডব্লিউ ব্যাংকের প্রেসিডেন্ট সুচিত্রা পদভাবন সহ ফামাক্যাশ-এর উপদেষ্টা রব আয়ার্স, ড. রিচার্ড স্টুয়ার্ট, হোসাইন সিরাজী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মঞ্জুর হোসেন তার বক্তব্যে রূপালী ব্যাংক ও সিবিডব্লিউ ব্যাংকের মধ্যকার চুক্তির ঘটনাকে সাধুবাদ জানিয়ে বলেন, এরমধ্য দিয়ে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স প্রেরণে নতুন দিগন্তের সূচনা হলো। এজন্য তিনি ফামাক্যাশ-এর উদ্যোগের প্রশংসা করেন এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানান।  

মোহাম্মদ আতাউর রহমান প্রধান ফামাক্যাশ-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রূপালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্যাংক। বিগত ৪৬ বছর ধরে ব্যাংকটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের সেবায় আস্থার সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ব্যাংকটির ৫৬৫টি শাখা এবং ৫,১৫০ জনেরও অধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তিনি বলেন, এই শাখাগুলোর মাধ্যমে রূপালী ব্যাংক ফামাক্যাশ-এর গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবে। প্রসঙ্গত তিনি বলেন, রূপালী ব্যাংক দেশবাসীর সেবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরও সেবায় হাত বাড়িয়ে দিয়েছে। এজন্য ব্যাংক থেকে লোন প্রদান সহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই প্রবাসীরা সেই সুযোগ পেতে শুরু করেছেন।

সুচিত্রা পদভাবন তার বক্তব্যে রূপালী ব্যাংক ও সিবিডব্লিউ ব্যাংকের মধ্যকার চুক্তির ফলে ফামাক্যাশ-এর গ্রাহকরা রেমিটেন্স প্রেরণে সর্বোচ্চ সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই ব্যাংকের চুক্তিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ভিত্তিকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত এবং ঘটনাটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

ড. সাইফুল খন্দকার বলেন, ফামাক্যাশ বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে প্রবাসী বাংলাদেশীদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর। সর্বাধুনিক ব্যাংক ব্যবস্থার মাধ্যমে ফামাক্যাশ-এর সেবার পরিধি আস্তে আস্তে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হবে। 

উল্লেখ্য, নব প্রতিষ্ঠিত ফামাক্যাশ ৪ আগষ্ট শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গ্রাহকদের নিরাপত্তা, প্রতিশ্রুতি, রেমিটেন্স আদান-প্রদানে সহজীকরণ-এর লক্ষ্যে প্রতিষ্ঠানটির শ্লোগান হচ্ছে ‘দ্যা বেটার ওয়ে টু স্পেন্ড, সেন্ড এন্ড রিসিভড মানি’। অনলাইন এবং ডিজিটালী সেবার পাশাপাশি গিফট কার্ড, ক্যাশ, স্পট পেমেন্ট প্রভৃতিরও সুযোগ থাকবে ফামাক্যাশ-এ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত