আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

চুক্তিতে যেতে আগ্রহ নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

চুক্তিতে যেতে আগ্রহ নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন

গাজা যুদ্ধ বন্ধে চুক্তিতে যেতে আগ্রহ নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা যুদ্ধ বন্ধে চুক্তিতে যেতে আগ্রহ নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে যুদ্ধবিরতির কোনো উদ্যোগ না নিয়ে বরং উস্কানি দিচ্ছেন বলে শুক্রবার অভিযোগ জানিয়েছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। খবর এএফপির।


 হোসাম বদরান এএফপিকে বলেছেন, কায়রোতে বৈঠকে বসার আগে হামাস নেতারা তার মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা করছিল।


তবে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর বারবার তার বিবৃতিতে জোর গলায় বলেছেন রাফায় অভিযান কেনোভাবেই থামাবেন না। তার মানে তিনি কোনো চুক্তিতে যেতে আগ্রহী নন।

টেলিফোন সাক্ষাত্কারে তিনি বলেন, ‘নেতানিয়াহু আগের সব আলোচনায় বাধা দিয়েছেন। এটাও স্পষ্ট যে তিনি এখনো সে প্রচেষ্টাই করছেন। তিনি কোনো চুক্তিতে যেতে আগ্রহী নন। তাই তিনি চলমান প্রচেষ্টা ঠেকাতে মিডিয়াতে এসব বিবৃতি দিচ্ছেন।’

মিসর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি প্রক্রিয়াধীন ছিল। চুক্তির অধীনে ৪০ দিনের যুদ্ধবিরতি ও সম্ভাব্য হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয় অন্তর্ভুক্ত থাকার কথা শোনা গিয়েছিল।

হামাস নেতা বদরান বলেছেন, হামাসের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করানো।

তবে নেতানিয়াহু তার বক্তব্যে হামাসের লক্ষ্যের পুরো বিপরীত অবস্থান নিয়েছেন। কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, রাফাসহ অন্য অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। রাফায় প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এটি তাদের শেষ আশ্রয়স্থল।

কিন্তু কয়েক মাসের আলোচনার পর হামাসের কাতারভিত্তিক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ বৃহস্পতিবার বলেছেন, একটি চুক্তির জন্য হামাস শিগগিরই তাদের প্রতিনিধিদল মিসরে পাঠাবে। চুক্তিতে ফিলিস্তিনি জনগণের দাবি তুলে ধরা হবে।

ইসরায়েলের নৃশংস অভিযানে অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত