আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যায় স্বামীর সাড়ে ২১ বছর দণ্ড

সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যায় স্বামীর সাড়ে ২১ বছর দণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতকে হত্যার দায়ে তাঁর স্বামীকে সাড়ে ২১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার উচ্চ আদালত এ আদেশ দেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২২ সালের জানুয়ারিতে সিডনিতে আরনিমাকে (১৯) হত্যা করে তাঁর লাশ অ্যাসিডভর্তি বাথটাবে ফেলে রেখে চলে যান স্বামী মিরাজ জাফর (২৩) । ওই ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা স্ত্রী আরনিমা হায়াতকে হত্যার দায়ে তাঁর স্বামী মিরাজ জাফরকে ২১ বছর ৬ মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সিডনিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ডেবোরাহ সুইনি আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে হত্যাকারী মিরাজ জাফরকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। শাস্তির রায় শুনে তিনি মাথায় হাত দিয়ে নিজের পায়ের দিতে তাকিয়ে থাকেন।

আরনিমার মা–বাবা এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন তাঁরা। বাবা আবু হায়াত হত্যাকারীর উদ্দেশে বলেন, ‘তুমি আমার মেয়েকে হত্যা করেছ, আমরা ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছ, আমার পরিবারকে তছনছ করে দিয়েছ।’

পরিবারের অমতে মিরাজ জাফরকে বিয়ে করেন আরনিমা হায়াত। আরনিমা সন্তানসম্ভবা ছিলেন। আরনিমার বাবা আবু হায়াত ও মা মাহাফুজা হায়াত ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন। তাঁদের মূল বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। আরনিমা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। এর আগে সিডনির একটি স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত