আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পারিবারিক শান্তি-ই হলো আসল শান্তি : ফাদার শীতল

পারিবারিক শান্তি-ই হলো আসল শান্তি : ফাদার শীতল

গ্রেটার ওয়াশিংটনে বড়দিন উদযাপন

যথাযত ধর্মীয় মর্যাদায় গ্রেটার ওয়াশিংটন বড়দিন উদযাপিত হয়েছে। পারিবারিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সকালে বড়দিনের খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি এবং তাকে সহায়তা করেন দুইজন সেমিনারিয়ান। মেরিক্যান্ডের সিলভার স্প্রিং শহরের সেন্ট ক্যামিলাস ক্যাথলিক চার্চের ক্যামিলা হলে বিশেষ খ্রীষ্টযাগের আয়োজন করা হয়।

খ্রীষ্টযাগে  সহস্রাধিক খ্রিস্টান অংশগ্রহণ করেন। ধূপারিতো নৃত্যের তালে শোভাযাত্রা করে হলে যাজকসহ অন্যান্যরা বেদিতে প্রবেশ করেন।

খ্রীষ্টযাগের উপদেশে ফাদার শীতল হিউবার্ট রোজারিও, সিএসসি বলেন, পারিবারিক শান্তি হলো আসল শান্তি। সমাজে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো পরিবারে শান্তি। তিনি বলেন, শান্তির জন্য স্বামী-স্ত্রীর ভূমিকা অনেক।

গ্রেটার ওয়াশিংটন এলাকায় প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশী খ্রিষ্টান সম্প্রদায় বসবাস করে। প্রতি বছর বড়দিন ও ইস্টারে সেন্ট ক্যামিলাস ক্যাথলিক চার্চে স্থানীয় চার্চ কমিটির ব্যাবস্থাপনায় বাংলা খ্রীষ্টযাগের আয়োজন করা হয়।
খ্রীষ্টযাগে স্থনীয় প্রবাসীদের সাথে বড়দিন উদযাপন করতে ভিবিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেকে চলে আসেন। খ্রীষ্টযাগ শেষে বেদির পাশে অস্থায়ী গোশালায় শিশু যীশুর মূর্তি সামনে প্রার্থনা করেন। কীর্তন বড়দিনের বিশেষ একটি অংশ স্থানীয় দুটি সংগঠনের সদস্যরা কীর্তন প্ৰদৰ্শন করেন।
এই সময় একে ওপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, ছোটরা বড়দের কাছে আশীর্বাদ নেয়।

খ্রীষ্টযাগ শেষে ফাদার শীতল বলেন, গ্রেটার ওয়াশিংটন এলাকায় সবাই এক সাথে বড়দিন উদযাপন করেন কারণ ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে এই ষ্টেটে।

চার্চ কমিটির পক্ষে ক্লারা মলি রোজারিও ও প্রভাতী সিসিলিয়া রোজারিও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিকেল থেকে বাড়ি বাড়ি কীর্তন পরিবেশন করে দুটি সামাজিক সংগঠন।

বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, বাঙালি-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন ও ইছামতির পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর।

শেয়ার করুন

পাঠকের মতামত