আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলাদেশি আবুল হোসেন সুরমান প্রসপেক্টপার্ক সিটির বোর্ড অব এডুকেশনের ভিপি নির্বাচিত

বাংলাদেশি আবুল হোসেন সুরমান প্রসপেক্টপার্ক সিটির বোর্ড অব এডুকেশনের ভিপি নির্বাচিত

যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে মুলধারার রাজনীতিতে ইতিহাস সৃষ্টিকারী প্রসপেক্ট পার্ক  সিটির বোর্ড অব এডুকেশনে ৩য় বারের মত কমিশনার নির্বাচিত হয়ে বাংলাদেশী মোহাম্মদ আবুল হোসেন সুরমান  আনুষ্ঠানিক ভাবে শপথ নিয়েছেন গত মঙ্গলবার।

 বিপুল সংখক বাংলাদেশী অভিবাসীদের উপস্থিতে সিটি অডটরিয়ামে সিটি প্রসাষনের পক্ষ্য থেকে আয়োজিত ওই শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিথ ছিলেন  সিটি মেয়র খাইরুল উল্লাহ। পবিত্র কুরান শরীফ হাতে নিয়ে সুরমান যখন শপথ নেন তখন তার সাথে ছিলেন তার পরিবারের অনান্য সদস্যদের পাশাপাশি তাঁর শুভাকাঙ্কীরা ।

এসময় সেখানে উপস্থিত সিটির বোর্ড অব এডুকেশনের অন্যান্য সদস্যরা মোহাম্মদ আবুল হোসেন সুরমানকে সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের মরহুম আলাউদ্দীনের পূত্র সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে থাকা অবস্থায় তিনি ছিলেন ছাত্রদল রাজনগর কলেজ শাখার সভাপতি ও ছাত্রদল থানা শাখার সাধারণ সম্পাদক।

যুক্তরাষ্ট্রে আসার পর থেকে মোহাম্মদ আবুল হোসেন সুরমান নিউজার্সী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন । বর্তমানে তিনি বিএনপি নিউজার্সি স্টেইটের সভাপতি দায়িত্বে রয়েছেন। এছাড়াও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত