আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দোহার সমিতি ইঊএস-এর কার্যকরী পরিষদ গঠিত

দোহার সমিতি ইঊএস-এর কার্যকরী পরিষদ গঠিত

দোহার উপজেলা ইউএসএ-এর ২০১৮-২০১৯ মেয়াদের কার্যকরী পরিষদ গঠন কল্পে গত ২ ডিসেম্বর জ্যাকসন হাইটস্থ রুমালী বাজার পার্টি হলে এক জরুরী সাধারণ সভার আয়োজন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার  গিয়াস আহমদের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে কমিশনার রফিকুল ইসলাম মুরাদ, আজাদ রহমান এবং মীর মোজাফফর আলী উপস্থিত ছিলেন। চলতি কমিটির সভাপতি আলম হোসেন  এবং সাধারণ সম্পাদক দুলাল বেহেদু সহ অন্যান্য কর্মকর্তা ও সাধারন সদস্য উপস্থিত ছিলেন। ইতিপূর্বে নির্বাচনী তফসিল অনুযায়ী গৃহীত মনোনয়ন পত্র এবং জরুরী সাধারন সভায় সর্ব সাধারন কর্তৃক অনুমোদিত সমিতির কার্যকরী কমিটির ২৫ সদস্য বিশিষ্ট পরিষদের শুধু মাত্র সভাপতি ব্যাতিরেক ২৪টি পদই বিনা প্রতিদ্বন্দিতায় গৃহত হয়। সভাপতির পদে  আব্দুর রাজ্জাক  এম আনোয়ার এবং  দুলাল বেহেদু নির্বাচনে প্রতিদন্দিতার জন্য অভিপ্রায় ব্যক্ত করনে। এখানে উল্লেখ্য যে, সভাপতির পদে আরো দুই জন প্রার্থী  শেখ সালাউদ্দিন আহমেদ খোকন এবং মোহাম্মদ আব্দুল্লাহ  সমিতির স্বার্থে  নির্বাচনে প্রতিদ্বন্দিতার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এই জরুরী সাধারন সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে ২৭শে ডিসেম্বর পর্যন্ত সভাপতির পদে মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময়সীমা বৃদ্ধি করা হয় এবং ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই বা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।

যেহেতু ২৭শে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে শুধুমাত্র  আব্দুর রাজ্জাক (এম আনোয়ার) ব্যতিরেকে অন্য কোন প্রার্থীতা বা মনোনয়ন পত্র দাখিল হয় নাই, সেহেতু জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী  আব্দুর রাজ্জাক (এম আনোয়ার) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।     œ দোহার উপজেলা সমিতি ইউএসএ-এর কার্যকরী পরিষদের (২০১৮-২০১৯) পূর্ণাঙ্গ কর্মকর্তাগন  হলেন সভাপতি-আব্দুর রাজ্জাক (এম আনোয়ার), সহ সভাপতি- আব্দুর রউফ, সহ সভাপতি-আব্দুর রাজ্জাক নান্নু, সহ সভাপতি- রীনা মাসুদ, সহ সভাপতি মোস্তফা কামাল মুকুল, সহ সভাপতি- হুমায়ূন কবির, সাধারন সম্পাদক- আব্দুল আজিজ, সহ সাধারন সম্পাদক- মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক- রবিউল আলম, কোষাধ্যক্ষ- বিমল চন্দ্র বর্মণ, প্রচার সম্পাদক- আকতার হোসেন বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক- নূরুন্নাহার আক্তার হ্যাপী, ক্রীড়া সম্পাদক  - সোয়েব, আপ্যায়ন সম্পাদক- সফি উদ্দিন সফা, সমাজকল্যাণ সম্পাদক-মজিবুর রহমান  মজিবুর, দপ্তর সম্পাদক- নাসরীন জাহান লিপি, মহিলা বি: সম্পাদক- তাহমিানা আক্তার মায়া, কার্যনির্বাহী সদস্য- আলম হোসেন আলমগীর, শাহীনুর রহমান বিপ্লব,  আজাদুর রহমান লিপন,  মহিউদ্দিন সিকদার,  এস সফিকুর রহমান তপন,  দেওয়ান এ ময়েজ  সোহেল, সোহেল রানা, মুরাদ হোসেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত