আপডেট :

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

        ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক অভিযানে মনোবিজ্ঞানী ও চিকিৎসকসহ ৪২ জন গ্রেপ্তার

        ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে খরচ হতে পারে ১.২ ট্রিলিয়ন ডলার

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে শেষ যাত্রীরাও নামলেন, আরও তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত

        এফডিএ প্রধানের পদ ছাড়লেন মার্টি মাকারি, ঘোষণা ট্রাম্পের

        চীনা প্রচারণা চালানোর অভিযোগে দোষ স্বীকারে রাজি ক্যালিফোর্নিয়ার মেয়র

        ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

        গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা

        জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম Canvas হ্যাক: শিক্ষার্থীদের তথ্য প্রকাশ না করতে হ্যাকারদের সঙ্গে সমঝোতা

        শিশুদের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসের মামলা

        হান্টাভাইরাস আশঙ্কায় নেব্রাস্কায় নজরদারিতে ১৮ মার্কিন যাত্রী

        ক্যালিফোর্নিয়ায় ৩৫০টির বেশি ভূমিকম্প, কমছে কম্পন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম, বেড়েছে দাবানলের ঝুঁকি

দেশীয় আমেজে সিডনীর ল্যাকেম্বায় বৈশাখী উৎসব

দেশীয় আমেজে সিডনীর ল্যাকেম্বায় বৈশাখী উৎসব

প্রথমবারের মতো সিডনির ল্যাকেম্বায় অনুষ্ঠিত হল বৈশাখী পথ উৎসব।পহেলা বৈশাখে১৪ এপ্রিল,সিডনির ল্যাকেম্বা এবার সাজ সাজ রব রবে মেতে উঠেছিলো যেন প্রবাসে চারুকলা চত্বর। সকাল ১০টা হতে ২টা পর্যন্ত চলে এই উৎসব।বাংলা বর্ষবরণের দিনে আঁকা রঙিন আলপনায় ‘শুভ নববর্ষ’ লেখা ল্যাকাম্বার রেলওয়ে প্যারেডকে মনে হচ্ছিলো প্রশান্ত পাড়ের এক ফালি বাংলাদেশ।স্থানীয় বাঙালি স্বেচ্ছাসেবীদের নিয়ে আলপনা আঁকেন চিত্রশিল্পী পার্থ প্রতিম বালা।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে উৎসব শুরু হলেও আল্পনা আঁকা শুরু হয় ভোর সাড়ে ছয়টা থেকে।লাকেম্বার এ বৈশাখী উৎসবে রেলওয়ে প্যারেডের রাস্তাজুড়ে ছিল নানা বৈশাখী আয়োজন। বৈশাখী মঞ্চে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিশু কিশোরদের পরিবেশনা ছাড়াও ছিল কবিতা ও অন্যান্য আয়োজন। সেইসাথে সাজানো হয়েছিল লোকজ গ্রামবাংলার মাটির হাঁড়ি,পুতুল ও হাতপাখার মিষ্টি ছবির রঙিন ফেস্টুন দিয়ে। রংবেরঙের আলপনা দেখতে প্রবাসী বাঙালিরা ভোরের আলো ফোটা থেকেই চলে আসেন লাকেম্বায়। বাঙালির এ প্রাণের উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় কাউন্সিল।বিকেল ৪টা পর্যন্ত রেলওয়ে প্যারেড রাস্তাটি বন্ধ রেখে উৎসবকে সমর্থন জানায় ক্যাম্পসী পুলিশ কম্যান্ডার। এ মেলায় ছিল বই থেকে শুরু করে গুড় মুড়ি, পান্তা ইলিশ ও গামছা লুঙ্গির সমারোহ। উৎসবকে কেন্দ্র করে সিডনির এ রাস্তা হয়ে উঠছিল উচ্ছ্বাস ও আনন্দের  এক মিলনমেলা।

সিডনির ল্যাকেম্বায় বৈশাখী উৎসবের আয়োজক বাংলা হাব, রেলওয়ে প্যারেড ব্যবসায়ী সমিতি ও ওপেন ফ্রেন্ড সার্কেল।এছাড়াও সার্বিক সহায়তায় ছিলেন ক্যান্টাব্যুরি সিটি কাউন্সিলের মেয়র খাল আস্ফুর। আয়োজকদের পক্ষ থেকে মুনির বিশ্বাস বলেন, এবার যাত্রা শুরু। খুব কম সময় নিয়ে করা এ আয়োজন আগামী বৈশাখে হবে আরও অনেক বেশী উচ্ছ্বাস, তারুণ্য ও আনন্দের। ভবিষ্যতে আরও ব্যাপক আকারে, আরও বৈচিত্র্যময় করার ইচ্ছা প্রকাশ করে এ উৎসবে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাঙালির সকল উৎসবের মধ্যে বৈশাখ উদযাপনের রয়েছে একটা সর্বজনীন রূপ।এ উৎসবে জাত-ধর্ম, সম্প্রদায়, ধনী-গরিবের সামাজিক বিভক্তি একাকার হয়ে যায়।এ যেন সকলের জন্য এক সেতুবন্ধন।কালের বিবর্তনে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালেও আবহমান বাংলার সামাজিক উৎসব, পার্বণ বা সাধারণ মানুষের চিরাচরিত ঐতিহ্য-কৃষ্টিগুলো আজও মনে প্রাণে অনুভব করে সকলেই। আরতারই প্রতিফলন ঘটেছিলো ল্যাকেম্বার এই বৈশাখী পথ উৎসবে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত