আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই বিজয় চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার সময়েই শুরু হয় সিনো–মার্কিন বাণিজ্য যুদ্ধ। এমনকি করোনাভাইরাস মহামারি নিয়ে বারবার চীনের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন ট্রাম্প।

নির্বাচনি ফল ঘোষণার মুহূর্তে চীন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ কামনা করে বেইজিং।

গত বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের স্বার্থ রক্ষিত হয় এমন সহযোগিতার নীতির ভিত্তিতে চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সুস্থির।

মাও ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।

চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন কল করবেন কিনা তা জানতে চাইলে মুখপাত্র মাও বলেন, ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে, আমরা স্বাভাবিক প্রথা অনুসারে সংশ্লিষ্ট বিষয়গুলো করব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত