আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভ্যালেন্টাইন্স ডে-তে অনলাইন ‘রোমান্স স্ক্যাম’: সতর্ক থাকতে করণীয়

ভ্যালেন্টাইন্স ডে-তে অনলাইন ‘রোমান্স স্ক্যাম’: সতর্ক থাকতে করণীয়

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস জনগণকে অনলাইন ‘রোমান্স স্ক্যাম’ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

"ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার ভাষায় কথা বলার সময়, কিন্তু ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস জানে যে প্রতারকরা ভিন্ন এক ভাষায় কথা বলে, যা ব্যক্তিদের তাদের কষ্টার্জিত অর্থ হারানোর ফাঁদে ফেলতে পারে," এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

অফিসিয়ালদের পক্ষ থেকে কিছু সাধারণ পরামর্শ দেওয়া হয়েছে, যার মাধ্যমে জনগণ বুঝতে পারবে তারা বা তাদের প্রিয়জনরা প্রতারকের লক্ষ্যবস্তু হয়েছে কি না এবং কীভাবে নিজেদের ও অন্যদের রক্ষা করা যায়।

প্রতারণার লক্ষণসমূহ:

যাকে আপনি শুধুমাত্র অনলাইনে চেনেন, সে হঠাৎই আপনাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, অথচ আপনারা কখনও সামনাসামনি সাক্ষাৎ করেননি।

আপনার অনলাইন প্রেমিক বা প্রেমিকা হঠাৎ জরুরি চিকিৎসা বা আর্থিক সমস্যায় পড়েছে এবং আপনার সাহায্য চাচ্ছে।

আপনাকে একটি চেক জমা দিতে বলা হচ্ছে এবং তারপর অর্থ স্থানান্তর করতে বলা হচ্ছে।

তাদের বার্তায় বানান ও ব্যাকরণগত ভুল রয়েছে, যা সাধারণত প্রতারকদের চিঠিপত্রের বৈশিষ্ট্য।

 

নিজেকে রক্ষা করার উপায়:

কারো সাথে অনলাইনে পরিচয়ের পর সর্তক থাকুন এবং ব্যক্তিগত তথ্য, যেমন আপনার পুরো নাম, ঠিকানা বা কর্মস্থলের তথ্য শেয়ার করবেন না যতক্ষণ না ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করছেন। মোবাইল ফোনের লোকেশন সেটিং বন্ধ রাখুন।

সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্যক্তিটিকে যাচাই করুন। নতুন পরিচিত ব্যক্তির ছবির রিভার্স ইমেজ সার্চ করুন। তাদের ই-মেইল ঠিকানা গুগলে অনুসন্ধান করে দেখুন "scam" শব্দটি উঠে আসে কিনা।

অনলাইন প্রেমিক যদি দ্রুত সম্পর্কটি ডেটিং সাইট থেকে ই-মেইলে স্থানান্তর করতে চায়, তবে প্রতিরোধ করুন।

ওয়েবক্যাম সব সময় বন্ধ রাখুন। প্রতারকরা পরে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করার জন্য তাদের ক্যামেরায় আপত্তিকর ছবি তুলতে উদ্বুদ্ধ করতে পারে।

 

পরিবার ও বন্ধুদের সুরক্ষিত রাখতে যা করতে পারেন:

সম্প্রতি তালাকপ্রাপ্ত বা প্রিয়জন হারানো ব্যক্তিদের বিশেষভাবে যত্ন নিন এবং নিশ্চিত করুন যে তারা যেকোনো নতুন পরিচিত ব্যক্তির ব্যাকগ্রাউন্ড যাচাই করতে পারে।

পরিবারের বা বন্ধুদের বাড়িতে ফুল ও ছোটখাটো উপহার জমতে দেখলে সতর্ক থাকুন।

পরিবারের সদস্যদের ফোন কল শুনে দেখুন, যাতে বুঝতে পারেন তারা কেমন ধরনের কল পাচ্ছে।

তাদের আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করুন এবং সন্দেহজনক লেনদেন বা বড় অঙ্কের অর্থ উত্তোলন সম্পর্কে প্রশ্ন করুন।

যদি ডাকযোগে কোনো সন্দেহজনক অফার, প্রচার বা প্রলোভনমূলক বার্তা আসে, তাহলে সেটি ডাক বাহকের কাছে দিন এবং অনুরোধ করুন যেন এটি পোস্টাল ইন্সপেক্টরের কাছে পৌঁছে দেয়, অথবা স্থানীয় পোস্ট অফিসে নিয়ে যান। এছাড়াও, এটি অপরাধ তদন্ত পরিষেবা কেন্দ্রে পাঠাতে পারেন।

প্রতারিত হলে www.uspis.gov ওয়েবসাইটে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন, অথবা ৮৭৭-৮৭৬-২৪৫৫ নম্বরে কল করে “Fraud” বলুন।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত