আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই : ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নেই। বিএনপির সঙ্গে এখন সংলাপের কোনো প্রয়োজন নেই।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সংলাপের ট্রেন মিস করেছে।’

সেতুমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানালেও তারা (বিএনপি) রূঢ় ও অশালীন আচরণ করে তা প্রত্যাখ্যান করেছিল।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বর্তমানে আমরা খুবই আত্মবিশ্বাসী। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে সহিংসতা ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে পারে সে ব্যাপারেও আমরা সচেতন রয়েছি।

তিনি বলেন, বিএনপি ২০০১ সালের মতো আগামী নির্বাচনেও জয়লাভ করার জন্য অবাস্তব স্বপ্ন দেখছে। তাদের এ ধরনের দিবা স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না।

কাদের বলেন, বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই। তারা নিজেরাই জানে না তারা কী চায়। কিন্তু এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা চাই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারেও বিএনপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আগামীকাল দলের গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের আগামী জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত