আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত

ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী হোসেন (৩৮) ও স্বপন মিয়া (৩২) নামে দুই জন নিহত হয়েছে।

নিহতরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি বন্দুকযুদ্ধে দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার ভোররাত পৌনে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও তারাকান্দা থানা পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযান চালায়। তারাকান্দা ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে পীর সাহেবের অটোরাইস মিলের কাছে কিছু মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে আলী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি আরও জানান, আলী হোসেন তারাকান্দা থানার পানিহড়ি গ্রামের সাহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকসহ ২৫টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে শুক্রবার ভোর ৪টার দিকে ত্রিশাল পৌর এলাকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রুটের নজরুল ইসলাম ফিশারির পাশে কিছু মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে সেখানে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে স্বপন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই স্থান থেকে ২শ’ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত স্বপন ত্রিশালের ধানীখোলা গ্রামের আব্দুল কুদ্দসের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকসহ ৮টি মামলা আছে।

ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত