আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গাজীপুরে নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ পরিণতি হবে : মওদুদ

গাজীপুরে নির্বাচন সুষ্ঠু না হলে ভয়াবহ পরিণতি হবে : মওদুদ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএন‌পি অন্য তিন সি‌টি নির্বাচ‌নে অংশ নে‌বে কি না, তা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর নির্ভর করছে ব‌লেও জানান তি‌নি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান।

খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে বাংলা‌দেশ ইয়ুথ ফোরাম না‌মের এক‌টি সংগঠন।

মওদুদ আহমদ বলেন, গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির অসম্ভব জনসমর্থন রয়েছে। এই নির্বাচন হলো সরকার ও নির্বাচন কমিশনের জন্য টেস্ট। যদি খুলনা স্টাইলে নির্বাচন করা হয় তার পরিণতি হবে ভয়ঙ্কর।

তি‌নি ব‌লেন, গাজীপুর নির্বাচনের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে বাকি তিনটি সিটি নির্বাচনে আমরা অংশ নেব কি না। কারণ, সময় এসেছে প্রতিরোধের। নির্বাচনের আর মাত্র আর চার মাস বাকি।

আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'এখন প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। অন্যায়, অবিচার, জুলুম নির্যাতনের প্রতিরোধের সময় এসেছে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। সেজন্য এই আন্দোলন। কোনো বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে যেতে এই আন্দোলন নয়।’

মওদুদ আহমদ ব‌লেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা হারাতে চাইবে না। কারণ, তারা যে অন্যায় করেছে সবকিছু ধরা পড়ে যাবে। সে ভয়ে তারা নির্বাচন বানচাল করতে পারে। তাই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন। তাকে নিয়েই আমরা নির্বাচন করব। নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তার জন্য আমাদের ঐক্য গড়ে তুলতে হবে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এ‌তে আ‌রো বক্তব্য দেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত