আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সৈয়দ আশরাফ অসুস্থ, বিদেশ নেয়া হতে পারে

সৈয়দ আশরাফ অসুস্থ, বিদেশ নেয়া হতে পারে

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে যেকোনো সময় চিকিৎসার জন্য বিদেশে নেয়া হতে পারে। মন্ত্রীর একান্ত সচিব (সরকারের যুগ্ম-সচিব) এএফএম হায়াতুল্লাহ রোববার একথা জানিয়েছেন।

শারীরিক অসুস্থতা সংক্রান্ত যেসব তথ্য মিডিয়ায় এসেছে তার বেশিরভাগই অসত্য দাবি করে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ কিছুটা অসুস্থ, অফিস করছেন না। কিন্তু তিনি বাসায় বসে মন্ত্রণালয়ের সব ফাইল স্বাক্ষর করছেন, সবার সঙ্গে সাক্ষাৎও করছেন।

হায়াতুল্লাহ বলেন, মানুষকে চিনতে পারেন না বা তার স্বজনরা চিকিৎসার খবর রাখছেন না এসব তথ্য সঠিক নয়। মন্ত্রী ঈদের আগেও অফিস করেছেন।

তিনি বলেন, মন্ত্রী আগ থেকেই অসুস্থ। লন্ডনে চিকিৎসাও নিয়েছেন। গত কিছুদিন যাবত ফের অসুস্থ বোধ করছেন। প্রধানমন্ত্রী তার নিয়মিত খোঁজ রাখছেন। তার চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড ও ইংল্যান্ডে নেয়ার অনুমতি নেয়া আছে। পরিবার প্রস্তুতি নিচ্ছে। যেকোনো সময় শারীরিক চেকআপের জন্য এ তিন দেশের যেকোনো একটিতে নেয়া হবে।

জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর স্ত্রী শিলা ইসলামের মৃত্যুর পর ভেঙে পড়েন সৈয়দ আশরাফ। এর ছয় মাস পর থেকে শারীরিক কিছু সমস্যা ধরা পড়ে জনপ্রশাসন মন্ত্রীর। সেসময় লন্ডন থেকে চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে দেশে ফিরে অফিসও করেছেন তিনি।

ফের ঈদের আগে অসুস্থ বোধ করলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৫ দিনের ছুটি নেন সৈয়দ আশরাফ। পরে আবার সুস্থ বোধ করলে আর যাননি। ঈদের আগ পর্যন্ত অফিসও করেছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত