আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বন্দুকযুদ্ধের নামে আমরা কাউকে হত্যা করছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দুকযুদ্ধের নামে আমরা কাউকে হত্যা করছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দুকযুদ্ধের নামে কাউকে হত্যা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল এমপি।

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘যেখানে অবৈধ ব্যবসা, সেখানে অবৈধ টাকা, সেখানেই অবৈধ অস্ত্র। তাই এ ক্ষেত্রে জীবন বাঁচাতে গোলাগুলি হওয়াটা স্বাভাবিক। তবে কাউকে হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা কাউকে হত্যা করছি না। যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে।’’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘এর সঙ্গে যারাই জড়িত কাউকেই ছাড় নয়। অভিযান শুরুর পর জড়িতদের অনেকে পলাতক রয়েছে। অবস্থান ত্যাগ করুক আর সরে পড়ুক, আমরা তাদের গ্রেপ্তার করব।’’

অভিযান চলাকাল এ পর্যন্ত কতজন বন্দুকযুদ্ধে মারা গেছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সংখ্যা বলতে পারছেন না। তবে অভিযান শুরু থেকে এ পর্যন্ত ২২ হাজার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও সাধারণ আদালতে তাদের বিচার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের কথা তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯ হাজার ৫৬টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে মামলা হয়েছে ৫ হাজার ৪৭৮টি। আসামি ৬ হাজার ১৩২ জন। এ সময়ে ১২ লাখ ২৯ হাজার ৪৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৩২৫ বোতল ফেনসিডিল, ১ হাজার ৬৮২ কেজি গাঁজা এবং ৫ হাজার ৪৭১ এ্যাম্পুল ইনজেকটিং ড্রাগ উদ্ধার করা হয়েছে।

মোবাইল কোর্ট আইনে ৪ হাজার ৭৫৪টি অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৪৮ জনকে গ্রেপ্তার করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা ৩৬ হাজার ৬০০ জন। বর্তমানে সেখানে অবস্থান করছে ৭৯ হাজারের বেশি বন্দি, যার ৪৩ শতাংশই মাদক মামলার আসামি।

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকবিরোধী দিবসের মূল আলোচনা সভা হবে। এতে পুরস্কার বিতরণীর ব্যবস্থা থাকছে।

এর আগে সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারা হয়ে মৎস্যভবন পর্যন্ত মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ এই দিবস পালন করবে।

এবারের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত