আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এর থেকে ভালো এবং ফ্রি-ফেয়ার ইলেকশন সম্ভব নয় : ওবায়দুল কাদের

এর থেকে ভালো এবং ফ্রি-ফেয়ার ইলেকশন সম্ভব নয় : ওবায়দুল কাদের

২০০টি কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেয়া ও অনিয়ম নিয়ে বিএনপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করেঅাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরবিএনপিকে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনেঅাওয়ামী লীগের সাধারণ সম্পাদকআরও বলেন, “এর থেকে ভালো এবংফ্রি-ফেয়ার ইলেকশন সম্ভব নয়। ”

বিএনপি অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাতে থাকবে অভিযোগ করে ওবায়দুল কাদের অভিযোগ বলেন,এটা তাদের পুরোনো অভ্যাস।

“বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচন নিয়ে অভিযোগ করেনি।”

“এখন পর্যন্ত সহিংসতার কোন ঘটনা ঘটেনি” দাবি করে তিনি বলেন,এতেই প্রমাণিত হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ৪২৫টির মধ্যে ৯টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে, এছাড়া অন্য কোন ফ্যাক্টর নেই।

“অাওয়ামী লীগ কথা রেখেছে, যে কোন মূল্যে নির্বাচন নিরপেক্ষ করার।”

মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্তগাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

ভোট নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও কোনো রকম সহিংসতা ছাড়াই শেষ হয় নির্বাচন। তবে অনিয়মের কারণে ৭টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র রুহুল কবির রিজভীগাজীপুর সিটি নির্বাচনে দুই শতাধিক ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন।

অপরদিকে,অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,অহেতুক সরকারকে দায়ী করে অাত্মপ্রবঞ্চনায় বিরোধীতা করছে বিএনপি। গণতন্ত্রের যাত্রাকে ব্যহত করে অাবারো অগণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাচ্ছে বিএনপি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত