আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গাজীপুরে মেয়র পদে আ.লীগের জাহাঙ্গীর জয়ী

গাজীপুরে মেয়র পদে আ.লীগের জাহাঙ্গীর জয়ী

গাজীপুর সিটি করপোরেশনের ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম (নৌকা) পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। দু’জনের ব্যবধান ২ লাখ ২ হাজার ৩৯৯ ভোট।

আজ বুধবার সকালে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোয়িামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

এছাড়াও নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের কমিউনিস্ট পাটির প্রার্থী কাজী মো: রুহুল আমীন (কাস্তে) পেয়েছেন ৯৭৩ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফজলুর রহমান (মিনার)-১৬৫৯ ভোট, বাংলাদেশে ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ জালাল উদ্দিন (মোমবাতি) পেয়েছেন ১৮৬০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: নাসির উদ্দিন (হাত পাখা) পেয়েছেন ২৬ হাজার ৩শ’৮১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ঘড়ি) পেয়েছেন এক হাজার ৬১৭ ভোট।

গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে প্রদত্ত ভোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ ভোট। ভোট বাতিল হয়েছে ১৮ হাজার ৬৩৮টি। বৈধ ভোট ৬ লাখ ৩০ হাজার ১১১। এছাড়াও বিভিন্ন অভিযোগে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে যার ভোটার সংখ্যা ২৩ হাজার ৯৫৯।

গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত ১৯ নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন এবং মেয়র পদে সাতজন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে মোট ৩৪৫ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত