আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জনগণ দেশের মালিকানা হারিয়েছে : কামাল হোসেন

জনগণ দেশের মালিকানা হারিয়েছে : কামাল হোসেন

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, জনগণকে এখন ঐকবদ্ধ হতে হবে। অতীতে সচেতন মানুষ ঐকবদ্ধ হয়েছিল ফলও পেয়েছিল। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশের মালিকানা তারা ফিরে পাবে এরং আসবে। তাছাড়া জনগণের অধিকার প্রকৃতপক্ষে ভোগ করতে হলে ঐক্যের প্রয়োজন আছে। তাই আসুন সবাই মিলে ঐকবদ্ধ হই।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে, (২য়তলা, কনফারেন্স লাউন্স) সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার ও সংঘাত নিরসন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনকে যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডক্টর অব ল’ ডিগ্রি প্রদানের প্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ।

ড. কামাল হোসেন আরো বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির মালিক এখন বেদখল হয়ে আছে। স্বাধীন দেশে যে জনগণের তার মালিকানা হারিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলিলে সে সংবিধানে বলা আছে দেশের মালিক জনগণ। আর সংবিধানেই বলা আছে জনগণ সে মালিকানা ভোগ করতে পারবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আমরা সংবিধানে স্বীকৃত দেশের মালিক। তাই জনগণকে দেশের মালিক হিসাবে গড়ার জন্য সেটা করতে হচ্ছে তা হল ঐক্য। জনগণ ঐকবদ্ধ হলে তারা তাদের মালিকনা বজায় রাখতে পারবে। দেশের মালিকনা জনগণের কাছে ফিরিয়ে দেয়াসহ গণতন্ত্র রক্ষা সম্ভব হবে জাতীয় ঐক্যের মাধ্যমে। কারণ যখনই জাতীয় ঐকবদ্ধ হয়েছে তখনই অধিকার ও বিজয় অর্জন করা গেছে।

গণস্বাস্থ্য নগর হাসপাতাল ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীর এমন সঙ্কটকালীন সময়ে য.কামাল হোসেনকে তার দাযিত্ব পালন করতে হবে। কার তিনিই ( ড.কামাল হোসেন) এখন বঙ্গবন্ধুর একমাত্র সর্বাপেক্ষা ঘনিষ্ট মানুষ। ড. কামাল হোসেনকে যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘ডক্টর অব ল’ পাওয়া প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, বঙ্গবন্ধু বেচে থাকলে তাকে বিমান বন্ধওে গিয়ে জড়িয়ে ধরে অভিনন্দন জানাতেন।

তিনি ড. কামাল হোসেনকে সব ধরণের বিভেদ ভুলে এসময়ে জাতীন পাশে দাড়াতে আহবান জানান। গণতন্ত্র উদ্ধারে ভূমিকা রাখতে অনুরোধ জানান। অনুষ্ঠানে ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, গণফোরামের নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী , সাবেক কুটনৈতিক মহিউদ্দিন আহমদ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ.ব.ম মোস্তবা আমীন। সঞ্চলান করেন গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত