আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গাজীপুর সিটি নির্বাচনের ৪৬.৫ শতাংশ ভোটকেন্দ্রে অনিয়ম: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

গাজীপুর সিটি নির্বাচনের ৪৬.৫ শতাংশ ভোটকেন্দ্রে অনিয়ম: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ৪৬.৫ কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পর্যবেক্ষণে এই চিত্র উঠে এসেছে।

২৮ জুন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইডব্লিউজির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংস্থাটির সভাপতি ড. মো. আব্দুল আলীম গত ২৮ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতি তুলে ধরেন।

আব্দুল আলীম বলেন, ‘ইডব্লিউজির পর্যবেক্ষকরা যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সেগুলোর ৪৬. ৫ শতাংশ কেন্দ্রে ১৫৯টি নির্বাচনী অনিয়মের ঘটনা পর্যবেক্ষণ করেছে। এসব অনিয়মের ঘটনা বেশিরভাগই দুপুরের পরে ঘটেছে।’

গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ড ও ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে সব ওয়ার্ডের ১২৯টি (৩০.৪ শতাংশ) ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে ইডব্লিউজি।

সংস্থাটির মতে, গাজীপুর নির্বাচনে ১০টায় ১৭.৭, দুপুর ১টায় ৪০.৮, বিকেল ৩টায় ৫৫.৩ ও বিকেল ৪টায় ৬১.৯ শতাংশ ভোট পড়ে।

পর্যবেক্ষণে বলা হয়, গাজীপুর সিটি নির্বাচনের ১৫৯টি অনিয়মের মধ্যে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী প্রচার করার ঘটনা ২৪টি, ভোটকেন্দ্রে অননুমোদিত ব্যক্তির উপস্থিতির ঘটনা ৩০টি, ভোটকেন্দ্রের ভেতর ৮টি এবং বাইরে ৯ সহিংসতার ঘটনা, অবৈধভাবে ব্যালটে সিল মারার ২১টি ঘটনা, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রার্থীর পক্ষ নিয়েছেন এমন পাঁচটি, ভোটারকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এমন ঘটনা ছয়টি, ভোটারকে ভোটকক্ষে প্রবেশের পর আঙ্গুলে কালির ছাপ দিয়ে বলা হয়েছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে এমন ঘটনা তিনটি, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়ার তিনটি ঘটনা, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ছয়টি এবং অন্যান্য অনিয়মের ঘটনা ঘটেছে ১৬টি।

ইডব্লিউজির পর্যবেক্ষণ মতে, সংস্থাটির পর্যবেক্ষকরা ভোটগ্রহণ শুরুর সময়ে ৯৬.৯ শতাংশ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট এবং ৮১.৪ শতাংশ ভোটকেন্দ্রে বিএনপি মেয়র প্রার্থীর এজেন্টদের দেখতে পান।

পর্যবেক্ষণে বলা হয়, ৯৮ শতাংশ ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সাজসরঞ্জাম প্রস্তুত ছিল এবং ৮১.৪ শতাংশ ভোটকেন্দ্রের কক্ষগুলো নিয়ম অনুসরণ করে প্রস্তুত করা হয়।

এক সাংবাদিক জানান, তারা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এর চেয়ে বেশি অনিয়ম দেখেছেন।

এর পরিপ্রেক্ষিতে আব্দুল আলীম জানান, তারা নিজেদের পর্যবেক্ষক দিয়ে গাজীপুর সিটি নির্বাচনের যে চিত্র পেয়েছেন, সেটাই তারা এখানে তুলে ধরেছেন।

গাজীপুর সিটি নির্বাচনে বেসরকারি হিসাবে, আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম চার লাখ ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

বিএনপির অভিযোগ, খুলনা সিটি নির্বাচনের চেয়ে গাজীপুরের নির্বাচনে কারচুপি বেশি হয়েছে। দলটি পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত