আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এমপিওভুক্তির দাবি শিক্ষকদের টানা অনশন, ৮৭ শিক্ষক অসুস্থ

এমপিওভুক্তির দাবি শিক্ষকদের টানা অনশন, ৮৭ শিক্ষক অসুস্থ

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের টানা চতুর্থ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৮৭ জন শিক্ষক। তাদের মধ্যে ৬৭ জনের শরীরে স্যালাইন দেয়া হচ্ছে। ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শিক্ষকদের আন্দোলনে গত ২৩ জুন থেকে সারাদেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২৮ জুন) এমপিওভুক্তির দাবিতে প্রতিদিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে বসে আন্দোলকারীরা অমরণ অনশন পালন করে যাচ্ছেন।

রোদ-বৃষ্টিকে উপেক্ষা করেই নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা দাবি আদায়ে এমন কঠিন কর্মসূচি পালন করছেন। এমপিওভুক্তিকরণের দাবিতে নানা শ্লোগান লেখা ফেস্টুন ও শরীরে সাদা রঙের টি-শার্ট পড়ে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের সড়কের উপর আমরণ অনশন পালন করে যাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, টানা চার দিনের অনশনে এ পর্যন্ত মোট ৮৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৬৯ জনকে স্যালাইন দিয়ে অনশনের মধ্যে শুইয়ে রাখা হয়েছে। কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন দিনাজপুর জেলার আইডিয়াল শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষক মো শাহিনূর ইসলাম, রাজশাহী জেলার শিকড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলী প্রামাণিক, একই জেলার বিরল দুরুস সুন্নাহ আলীম মাদরাসার শিক্ষক ফেরদ্দৌস আলম, পঞ্চগড় জেলার বামনহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. ইসহাক, সাতক্ষীরা জেলার এইচবিপি আদর্শ বালিকা বিদ্যালয়ের আলী হাসান প্রমুখ। এদের মধ্যে দুইজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও অনশনে যোগ দিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিলে শিক্ষক-কর্মচারীরা আনন্দে আত্মহারা হয়ে রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যান। আমাদের বিষয়টি বাজেটে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও প্রস্তাবিত বাজেটে তা উল্লেখ না করে শিক্ষকদেরকে গভীর অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথের ফুটপাতে থেকে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত