আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঈদের বন্ধে সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত

ঈদের বন্ধে সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত

গেল ঈদুল ফিতরের বন্ধে সারাদেশে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩৯ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৬৫ জন-জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই তথ্য জানা গেছে বলে উল্লেখ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী। রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে আজ (২৯ জুন) তিনি এক সংবাদ সম্মেলনে ‘ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০১৮’ উপস্থাপন করেন। তিনি জানান, শুধুমাত্র ২৩ জুন সড়ক দুর্ঘটনায় ৬২ জন মারা গেছেন। তাদের মধ্যে গাইবান্ধায় মারা গেছেন ১৮ জন। “সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় একদিনে এতো বেশি সংখ্যক মানুষের প্রাণ গিয়েছে,” যোগ করেন মোজাম্মেল।

এছাড়াও, গত ১১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত নদীপথে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন প্রাণ, নিখোঁজ রয়েছেন ৫৫ জন এবং আহত হয়েছেন নয়জন। একই সময়ে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন।সড়কে লক্কড়ঝক্কড় গাড়ি; বেপরোয়া গাড়ি চালনা; মহাসড়কে তিনচাকার গাড়ি যেমন নসিমন, করিমন; রাস্তার খারাপ অবস্থা এবং নতুন ট্রিপ ধরার জন্যে চালকদের দ্রুত বাস চালানো- এসবকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে মনে করে সংগঠনটি। সড়ক দুর্ঘটনা কমানোর জন্যে সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে সড়ক রক্ষায় নিয়মিত হিসাবপরীক্ষা, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে তিনচাকার নসিমন, করিমন চলাচল বন্ধ করা।
সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত