আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। বললেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়–বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

শুক্রবার রাজধানীর ব্রিটিশ হাইকমিশনার আবাসিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, যেখানে সব দল ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। আমি মনে করি নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে।

তিনি বলেন, লন্ডনে বিএনপি প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশের স্বার্থে দলটিও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ওই আলোচনায় বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলের প্রসঙ্গটি এসেছে।

রোহিঙ্গাদের নিপীড়নের দায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাজ্য উল্লেখ করে এই ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে চলে এসেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি) এনিয়ে আলোচনা হচ্ছে। তবে মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় এক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। এদিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী পাঁচ সদস্য দেশের মতপার্থক্য রয়েছে।

তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য মিয়ানমারের ওপর কার্যকর উপায়ে চাপ দেয়া এবং রোহিঙ্গা নির্যাতনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নেয়ার পথে হাঁটছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রশংসা করে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগণের স্বার্থে, বিশেষ করে বর্ষা মৌসুমে সহায়তা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় আরও উপস্থিত ছিলেন লিঙ্গ সমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ানা রোপার।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যু এবং নারী শিক্ষার বিষয়ে আলোচনার জন্য শুক্রবার তিনদিনের সফরে বাংলাদেশের এসেছেন মার্ক ফিল্ড ও জোয়ানা রোপার।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত