আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাসাইল পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী নির্বাচিত

বাসাইল পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী নির্বাচিত

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আব্দুর রহিম আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৪ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ধানের শীষ প্রতীকে এনামুল করিম অটল পেয়েছেন ৩ হাজার ৯৪৫ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী গামছা প্রতীকে রাহাত হাসান টিপু পেয়েছেন ৩ হাজার ৭৯৪ ভোট।

এর আগে আজ শনিবার টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে রাহাত হাসান টিপু ও বিএনপি থেকে এনামুল করিম অটল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কেন্দ্রীয় বিএনপি থেকে অবশ্য এনামুল করিম অটলের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দেওয়া হয়েছিল। তবে অটল নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ১০ জন, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ৫৩ জন, ও পোলিং অফিসার হিসেবে ১০৬ জন দায়িত্ব পালন করেছেন।

এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৩৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৫টি মোবাইল টিম, একটি কিউআরটি টিম ও একটি স্ট্যান্ডবাই ডিউটি টিম ছিল।

এছাড়া, ১৪০ জন আনসার সদস্যও দায়িত্ব পালন করেছে। একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের তিনটি টিম দায়িত্ব পালন করেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত