আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কোটা সংস্কার আন্দোলনকারীদের ধরে পুলিশে দিলো ছাত্রলীগ

কোটা সংস্কার আন্দোলনকারীদের ধরে পুলিশে দিলো ছাত্রলীগ

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শিক্ষার্থীদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১ জুলাই, রবিবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছয়জনকে ছাত্রলীগ প্রকাশ্যে মারধর করে থানায় দিয়েছে বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী একজন জানান, শাহবাগ মোড়ে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী এখনো অবস্থান নিয়ে অাছে। কোটা সংস্কার আন্দোলনকারী হিসেবে কাউকে সন্দেহ হলেই মারধর করা হচ্ছে। এমনকি মারধর করতে করতেই তাদের থানায় নিয়ে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

থানায় নিয়ে যাওয়াদের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসঅাই) মো. সুজন মিয়া প্রিয়.কমকে বলেন, ‘কয়েকজনকে থানায় অানা হয়েছে। ওসি স্যার বাইরে অাছেন। তিনি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।’

এরপর একাধিকবার শাহবাগ থানার ওসি অাবুল হাসানের মোবাইলে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

মারধরকারী কয়েকজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হননি তারা।

এর আগে দুপুর ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম নেতা রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ।

৩০ জুন, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর ও অন্যদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুরোপুরি বাতিল নয়, কোটা ব্যবস্থা সংস্কার করে ১০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনতে হবে।

বাংলাদেশে সরকারি চাকরিতে প্রচলিত ব্যবস্থায় ৫৬ শতাংশ আসনে কোটায় নিয়োগ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে ৩০ শতাংশ রয়েছে মুক্তিযোদ্ধা কোটা। ১০ শতাংশ নারীদের জন্য, জেলাভিত্তিক ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্ধ রয়েছে ১ শতাংশ কোটা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত