আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেন, রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পর সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। পরে সেটি সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দুজন পাইলট ছিলেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী। তিনি বলেন, চীনে তৈরি কে-৮ ডব্লিউ বিমান নিয়ে নৈশ মহড়ায় অংশ নিচ্ছিলেন স্কোয়াড্রন লিডার সিরাজুল ও এনায়েত। উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হলে উভয় পাইলট নিহত হন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী জানান, ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

বিমানবাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিহত দুই পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত