আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি শতভাগ বৃদ্ধি

রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি শতভাগ বৃদ্ধি

রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি শতভাগ বৃদ্ধি করে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

নতুন কাঠামোতে সর্বনিম্ন ৮ হাজার ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১১ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। নতুন এই বেতন-ভাতা কার্যকর হবে পয়লা জুলাই ২০১৫ ও পয়লা জুলাই ২০১৬ থেকে।

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’ এর সুপারিশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়ে ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের ২০১৫ সালের বেতন স্কেলের সাথে সামঞ্জস্যতা রেখে এটা মজুরি স্কেল-২০১৫ নামে অভিহিত করা হয়েছে। মজুরি স্কেল-২০১০ এ যেটা আছে সেটাকে প্রায় শতভাগ বৃদ্ধি করে এটা করা হয়েছে।

সচিব বলেন, নতুন মজুরি কাঠামোতে ১৬টি গ্রেড রয়েছে। নতুন কাঠামো মতে ২০১৫ সালের ১ জুলাই থেকে বেতন ও ২০১৬ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে।

‘সময়ে সময়ে রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের মজুরি-কাঠামো করার জন্য মজুরি কমিশন করা হয়। মজুরি কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের স্কেল নির্ধারণ করা হয়। আগের মজুরি স্কেল ছিল ২০১০ সালের। সেটা পরিবর্তন করার জন্য কমিশন করা হয়। সর্বশেষ ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১০’-এ রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের মজুরি প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছিল। ওই সময় সর্বোচ্চ মজুরি ৫ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন ৪ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে মজুরি কাঠামো ঠিক করা হয়েছিল, জানান তিনি।

নতুন মজুরি কাঠামোতে ভাতা বৃদ্ধির কথা জানিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, বাড়ি ভাড়া মূল মজুরির ৫০ শতাংশ, চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা, যাতায়াত ভাতা ২০০ টাকা, ধোলাই ভাতা ১০০ টাকা, উৎসব ভাতা ২ মাসের মজুরির সমান। ছুটি নগদায়ন বছরে অর্জিত ছুটির ৫০ শতাংশ বা অবসরকালীন ১৮ মাসের মূল বেতনের ল্যাম্প-গ্র্যান্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের ১০ শতাংশ, টিফিন ভাতা ২০০ টাকা।’

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত শ্রমিকরা মূল মজুরির ১০ শতাংশ প্রতিমাসে সর্বোচ্চ ৪০০ টাকা রুটেরিং শিফট ডিউটি ভাতা, প্রতি রাতে প্রতি ঘণ্টা ১৫ টাকা হারে সর্বোচ্চ আট ঘণ্টা নাইট শিফট ডিউটি ভাতা পাবেন। এছাড়া ঝুঁকি ভাতা মাসিক ৪০০ টাকা, প্রতি বছর মার্চ মাসে আহরিত মূল মজুরির ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা পাবেন।

সচিব বলেন, ‘মজুরি কাঠামো ২০০৯-১০ এর মতো প্রতি বছর চাকরির জন্য ২ মাসের মূল মজুরির গ্রাচুইটি যেটা, মূল মজুরির ৩০ শতাংশ তবে সর্বোচ্চ ৩ হাজার টাকা পাহাড়ি ভাতা (যারা পাহাড়ি অঞ্চলে কাজ করবে) পাবেন। তাছাড়া আগে যেসব সুবিধা ছিল সেগুলো মোটামুটিভাবে বহাল রাখা হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পর ২০১৫ সালের ২২ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি বাড়াতে প্রাক্তন সচিব নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫’ গঠন করা হয়। কমিশন গত বছরের ৩১ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গত বছরের ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেন।

কমিটি প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৮ হাজার ৩০০ টাকা ও সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা করার সুপারিশ করেছিল।

পরে কমিশনের সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের মজুরি কাঠামো চূড়ান্ত করা হলো।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত