আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বান্দরবানে পাহাড়ধস, ৪ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধস, ৪ জনের মৃত্যু

ভারি বর্ষণে বান্দরবানে পৃথক পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ও দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এদিকে শহরের প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কালাইয়াছড়া এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারি বর্ষণে পাহাড়ধসে মাটির তৈরি গুদামঘরের নিচে চাপা পড়ে শিশুসহ একই পরিবারের ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ধসে পড়া পাহাড়ের মাটির নিচ থেকে তিনিজনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মোহাম্মদ হানিফ, তার স্ত্রী রেজিয়া বেগম (২৫) ও শিশুকন্যা হালিমা আকতার (৩)।

লাশগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে জেলা শহরের কালাঘাটায় মঙ্গলবার সকাল ১১টায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম প্রতিমা রাণী (৫০)। তিনি কালাঘাটার বাসিন্দার মিলন দাশের স্ত্রী।

কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাশেম আলী জানান, সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় কালাইয়াছড়াতে বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ গুদামঘর ঝিড়িতে ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুর আড়াইটার দিকে মাটির নিচ থেকে স্বামী, স্ত্রী ও তাদের কন্যাসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুপম কান্তি দাশ জানান, পাহাড়ধসে কালাঘাটায় মাটির নিচে চাপা পড়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ তল্লাশির পর মাটির নিচে আর কেউ নিখোঁজ না থাকায় দুপুর দেড়টার দিকে উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়।

বান্দরবানের মৃত্তিকা পানি সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, রবিবার থেকে বান্দরবানে অবিরাম ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। গত চব্বিশ ঘণ্টায় বান্দরবানে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে আরও পাহাড়ধসের শঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত