আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্টার জলসা, জি-বাংলা বন্ধে জাতীয় সংসদে প্রস্তাব

স্টার জলসা, জি-বাংলা বন্ধে জাতীয় সংসদে প্রস্তাব

বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা বন্ধের প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূরজাহান বেগম সম্পূরক প্রশ্নে বলেন, ‘বিদেশি এসব চ্যানেল নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। নতুন প্রজন্মের মাঝে নেতিবাচক ধারণা যাচ্ছে। এসব সমাজ বিধ্বংসী চ্যানেল বন্ধ করা হবে কি-না?’

জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে প্রদর্শিত হয় সেগুলো নির্দিষ্ট কিছু নিয়ম-নীতির মাধ্যমে প্রদর্শিত হয়। এসব চ্যানেল অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি আছে। সেই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলেই কমিটি যখন ছাড়পত্র দেয়, তখন সেগুলো বাংলাদেশে প্রদর্শনের ছাড়পত্র পেয়ে থাকে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তবে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা রাষ্ট্র নিরাপত্তা প্রসঙ্গে যদি কোনও ঝুঁকিপূর্ণ বিষয় থাকে বা সাংঘর্ষিক বিষয় থাকে, সেসব চ্যানেল বাংলাদেশে যেন প্রদর্শিত না হয়, সে ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে থাকি। যে চ্যানেলগুলোর কথা বলেছেন- তাদের বিষয়বস্তু দেখেছি, দেখার পরেই অনুমোদন দিয়েছি। এই অনুমোদন দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টা পুনঃপরীক্ষা করে দেখতে পারি।’

প্রশ্নকারীর উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি ভারতীয় চ্যানেলের কথা শুধু বললেন। বাংলাদেশে জাপান, চীন, ইউরোপ, আমেরিকার অনেক চ্যানেল প্রদর্শিত হয়ে থাকে। সেই চ্যানেলগুলোতে যেসব জিনিস প্রদর্শিত হয়ে থাকে, সে বিষয়ে কোনও অভিযোগ নেই। তিনি জি-বাংলা একটা নাটক নিয়ে অভিযোগ করলেন বা স্টার জলসার একটা নাটক নিয়ে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত