আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিক্ষার্থীদের উপর নির্যাতন মেনে নেয়া যায় না : এরশাদ

শিক্ষার্থীদের উপর নির্যাতন মেনে নেয়া যায় না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে জুলুম-নির্যাতন চলছে, তা মেনে নেয়া যায় না।

শুধু ছাত্র নয়, হামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে অভিভাবকদেরও। মত প্রকাশের অধিকার সবারই আছে, দাবি আদায়ের জন্য কথা বলার অধিকার সবারই আছে। কোনো নাগরিক অধিকারের দাবি তুলতে পারবে না, এটা হতে পারে না।

বুধবার ঢাকার বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর আশরাফ উদ দৌলার এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠানে পার্টির সভাপতিমন্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তাফিজুর রহমান, রৌমারী উপজেলার জাতীয় পার্টির সভাপতি কামারুল আলম বাদল, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানালেও তাদের দাবির বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করেননি। তিনি এমপিওভুক্তির দাবিতে অনশনরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, শিক্ষকরা আজ রাস্তায় শুয়ে আমরণ অনশন করেছ। তাদের সাথে কেউ কথা বলার প্রয়োজন বোধ করছে না, অথচ শিক্ষকরাই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এরশাদ বলেন, বাংলাদেশের মানুষ এখন রাজনীতিকদের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। আমরা ক্ষমতায় গিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনব। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সঙ্গী হয়ে না আলাদাভাবে অংশ নেবে, তা বিএনপির অবস্থানের উপর নির্ভর করছে ঈঙ্গিত করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলো কি এলো না তাতে কিছু যায় আসে না।

বিএনপি নির্বাচনে এলে এক ধরনের প্রস্তুতি আর না এলে অন্য কৌশলে নির্বাচন হবে। জাতীয় পার্টির তিনশ’ আসনে ভোটের প্রস্তুতি রয়েছে। তবে বিএনপি নির্বাচনে এলে এক ধরনের প্রস্তুতি আর না এলে অন্য কৌশলে নির্বাচন করবে জাতীয় পার্টি। আমরা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে।

তিনি বলেন, মাদক ও চোরাকারবারী এখনও সংসদেই আছে। মাদকের ছোবলে দেশের সংস্কৃতি ও সমাজ ধংস হয়ে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত