আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ছাত্রলীগের হাতুড়ি পেটায় পা ভাঙা তরিকুলকে বের করে দিল রামেক

ছাত্রলীগের হাতুড়ি পেটায় পা ভাঙা তরিকুলকে বের করে দিল রামেক

রাস্তায় ফেলে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে তরিকুলকে। পাশে পায়ের হাড় ভাঙার এক্সরে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠি, হাতুড়ি ও রামদার আঘাতে ডান পায়ের দুই হাড় ভেঙে যাওয়া তরিকুলকে ছাড়পত্র দিয়ে বের করে দিয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুলাই) বিকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। তরিকুলের ছাড়পত্রে স্বাক্ষর করা চিকিৎসক সুব্রত প্রামাণিক বলেন, ‘তাকে (তরিকুল) দুসপ্তাহের অবজারভেশনে রাখা হয়েছে।’ তবে তরিকুলের সহপাঠীদের অভিযোগ—তরিকুল এখনও অসুস্থ। সে হাঁটতে পারছে না। অজানা কারণে হাসপাতাল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (২ জুলাই) বিকালে কোটা সংস্কার অন্দোলনকারীরা  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পতাকা মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের মাস্টর্সের ছাত্র তরিকুলকে একা পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা রামদা, হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার ডান পায়ের দুটি হাড় হাঁটুর নিচে থেকে ভেঙে যায়। মাথায়ও গুরুতর জখম হয়। ওইদিন বিকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও অসুস্থ। কিন্তু বৃহস্পতিবার বিকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক বলেন, ‘তার সঙ্গে কোনও অবিচার করা হয়নি। তার পা প্লাস্টার করে দেওয়া হয়েছে। এখন দুই সপ্তাহ অবজারভেশনের জন্য রাখা হয়েছে।  দুই সপ্তাহ পর তাকে আবারও হাসপাতালে নিয়ে আসতে বলা হয়েছে।’

তবে তরিকুলের সহপাঠীরা অভিযোগ করেন, ‘তরিকুলের পায়ে কোনও প্লাস্টারই করা হয়নি।দুদিন পর পর ড্রেসিং করার পরামর্শ দেওয়া হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠী বলেন, ‘তরিকুল এখনও অসুস্থ। সে এপাশ-ওপাশ করতে পারছে না। আমরা ডাক্তারদের জিজ্ঞেস করেছিলাম, কেন রিলিজ দেওয়া হচ্ছে? কিন্তু তারা কোনও উত্তর দেননি।’

এ বিষয়ে তরিকুলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ভালো করে কথা বলতে পারছিলেন না। অতিকষ্টে তিনি বলেন,‘আপনারা তো ভিডিওতে দেখেছেন, কিভাবে আমাকে মারধর করা হয়েছে। ওই ঘটনা আর বলতে চাচ্ছি না। কথা বলতেও কষ্ট হচ্ছে। একা হাঁটাচলা করতে পারছি না। এপাশ-ওপাশ করতে খুব কষ্ট হচ্ছে। ডাক্তার যখন রিলিজ দিচ্ছিলেন, তখন আমি একা ছিলাম। আমি স্যারকে রিলিজ না দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি ১৫ দিন পর আসতে এবং দু’দিন পর পর ড্রেসিং করতে বলেছেন। তখন বিষয়টি আমার সহপাঠীদের জানাই। তারা প্রক্টরের সঙ্গে কথা বলে। কিন্তু কোনও লাভ হয়নি। পরে আমার সহপাঠীরা আমাকে রয়্যাল হাসপাতালে নিয়ে আসে।’

তরিকুল আরও বলেন, ‘এর আগে সকাল ৮টার দিকে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালনে আসেন। তাদের একজন আমার হাতে হাতকড়া পরাতে চাচ্ছিলেন। কিন্তু অন্য একজন পুলিশ তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। পরে আর হাতকড়া পরাননি তারা।’

তরিকুলের সহপাঠীরা  জানান, বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর দু’টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ যখন তরিকুলকে রিলিজ দেওয়ার কথা বলছিল। তখন আমরা প্রক্টরের কাছে যাই। আমরা প্রক্টরকে বলি, স্যার তরিকুলের অবস্থা খুবই খারাপ। তাকে কর্তৃপক্ষ রিলিজ দিচ্ছে। আপনি যদি তাদের বলে দেন, তাহলে হয়তো রিলিজ দেবে না। কিন্তু প্রক্টর জানান,কর্তৃপক্ষ রিলিজ দিলে তার কিছুই করার নেই।

এদিকে,  ছাত্রলীগের হামলায় তরিকুলের হাড় ভেঙেছে— এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটা সংস্কারের নামে তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এসময় আমরা মূল ফটকের সামনে অবস্থান নিই। আমাদের হাতে কোনও লাঠি বা অস্ত্র ছিল না। তবে কোটা সংস্কার আন্দোলনের সময় শিবির ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে আমরা তা প্রতিহত করেছি।’ 

 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত