আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যেকোনো উপায়ে নৌকাকে বিজয়ী করতে হবে : শেখ হাসিনা

যেকোনো উপায়ে নৌকাকে বিজয়ী করতে হবে : শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের অর্ন্তকোন্দল দূর করার নির্দেশ দিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা প্রতীক নির্বাচনে কোনোভাবেই যেন পরাজিত না হয়।’ ৭ জুলাই, শনিবার রাজধানীর গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অংশগ্রহণে এই বিশেষ বর্ধিত সভার (তৃতীয় পর্যায়) আয়োজন করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছু এলাকায় এখনো আমাদের দলের মাঝে কোন্দল রয়েছে। এসব কোন্দল দূর করতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে আগামী নির্বাচন হবে অনেক কঠিন।’

আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ও নৌকার প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারাই নৌকা প্রতীক পাবেন তাদের জন্য আপনাদের একসাথে কাজ করতে হবে, যাতে নৌকা প্রতীক নির্বাচনে কোনোভাবেই পরাজিত না হয়।’

প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের নিজ এলাকার মানুষের মাঝে সরকারের উন্নয়ন কাজের প্রচার এবং দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে সুরক্ষিত করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা জোট গঠন করেছি। এই জোটকে অবশ্যই সমর্থন করতে হবে।’

দলের তৃণমূল নেতাদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনাদের জনগণকে অনুরোধ জানাতে হবে।’

বয়স্ক ও বিধবা ভাতার মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা জনগণের কাছে যথাযথভাবে পৌঁছানোর কাজে সহায়তা করতে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।

সভায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের নেতাকর্মীদের মৃত্যু সংক্রান্ত শোক সংবাদ উপস্থাপন করেন দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, চার বিভাগের সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলররা সভায় যোগ দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত