আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অতিবৃষ্টিতে বন্যা কবলিত দেশের ৯ জেলা

অতিবৃষ্টিতে বন্যা কবলিত দেশের ৯ জেলা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টিতে দেশের নয়টি জেলা বন্যা কবলিত হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার ও নীলফামারী জেলা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ৭ জেলা হচ্ছে- কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ।
মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর (এসওডি) হালনাগাদকৃত খসড়া এবং বন্যা পরিস্থিতির পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন্যা কবলিত নয়টি জেলায় ত্রাণ কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা বন্যার আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এই জেলাগুলোতে আশ্রয় কেন্দ্র করেছিলাম, সেখানে কিন্তু বেশি লোক আশ্রয় নেয়নি। একমাত্র মৌলভীবাজারেই তিন থেকে পাঁচদিন পানি ছিল। সেখানে আমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্যসহ দুইদিন অবস্থান করে বন্যার পানি ও মানুষের কষ্ট সব দেখে ব্যবস্থা নিয়েছি। সেখানে কোনো রকমের সমস্যা হয়নি। তিনি বলেন, এছাড়া আরও ৩৫টি জেলায় ৭৫ হাজার শুকনো খাবারের প্যাকেট আমরা ইতোমধ্যে পাঠিয়ে দিয়েছি। এই জেলাগুলোতে শুকনো খাবার এজন্য দিয়েছি যে এই জায়গায় পানি হতে পারে। এজন্য আগাম শুকনো খাবার রেখেছি।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, গত ১ জুলাই থেকে এ পর্যন্ত ৬৪টি জেলায় এক কোটি ১২ লাখ টাকা ও সাড়ে ৫ হাজার টন জিআর চাল দেয়া হয়েছে। বন্যায় যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে তা মেরামত ও তৈরি করার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকদের কাছে ৫০ হাজার বান্ডিল টিন ও ১৫ কোটি টাকা পাঠিয়ে দিয়েছি। যাতে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে যেখানে ঘরবাড়ি ভেঙে গেছে সেগুলো মেরামত করা যায়। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে এক হাজার টন চাল ও ২ কোটি টাকা নগদ রাখা হয়েছে। জেলা প্রশাসক প্রয়োজন মনে করলে চাওয়ার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়া হবে। এছাড়া প্রত্যেক জেলায় ১৫০-২০০ টন চাল মজুদ রয়েছে এবং ৩ থেকে ৫ লাখ টাকা হাতে রয়েছে। বন্যার সময় ও বন্যার পরবর্তী সময়ে যাতে মানুষের কষ্ট না হয়।
আগামীতে বড় ধরণের বন্যার কোনো আশঙ্কা আছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার তো মনে হয়না।
পাহাড় ধ্বসের কারণে প্রাণহানি কেন রোধ করা যাচ্ছে না- এ বিষয়ে তিনি বলেন, ওখানকার লোকজন বাড়ি থেকে সরতে চায় না। দুর্যোগের সময় জেলা প্রশাসন মাইকিং করে আশ্রয় কেন্দ্রে আসতে বলে। অনেক সময় জোর করে আশ্রয় কেন্দ্রে এনে রাখাও হয়। এরপরও অনেকে আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে চলে যায়। এখন অবস্থার উন্নতি হচ্ছে। আমরা তাদের পুনর্বাসন করছি। আশা করি এই কষ্ট বেশি দিন থাকবে না। ঝড়-বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা বলেছিলাম ২৫ থেকে ৫০ হাজার রোহিঙ্গা পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা ইতোপূর্বে তা চিহ্নিত করে আরেকটি নিরাপদ জায়গায় তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে ৩০ থেকে ৩৫ হাজার পরিবার নিরাপদ জায়গায় চলে গেছে। বৃষ্টির জন্য মানুষ সরিয়ে নিতে অসুবিধা হচ্ছে। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আশা করি তাদের সরিয়ে নিতে সক্ষম হবো।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত