আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ

ঢাকায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার বিকেলে বিশেষ এয়ারক্রাফটে তিনি ঢাকায় পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে আছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষ কর্মকর্তারা।

পৌঁছানোর পর তিনি সরাসরি হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে হোটেলে ওঠেন।

সফরসূচি অনুসারে, ভারতীয় স্বারষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিন বেলা সাড়ে ১১টায় যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করবেন। ওইদিন বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থান করবেন।

সন্ধ্যা সোয়া ৭টায় তিনি বিজিবি সদর দপ্তরে যাবেন। সেখানে নৈশভোজে অংশ নেবেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

রাজনাথ সিং রোববার সকাল পৌনে ৯টা থেকে ৯টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করবেন। এদিন একটি বিশেষ এয়ারক্রাফটে সকাল ১০টা ২০ মিনিটে তিনি রাজশাহী পৌঁছাবেন। সকাল সাড়ে ১০টার পর তিনি রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আইটি এবং ফরেনসিক ল্যাব উদ্বোধন করবেন। বেলা দেড়টায় রাজশাহী বিমানবন্দর থেকে বিশেষ এয়ারক্রাফটে নয়াদিল্লির উদ্দেশে তিনি রওনা হবেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত