আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশের ব্যাংকিং খাতে নগদ টাকার সংকট, তিন কারণ

বাংলাদেশের ব্যাংকিং খাতে নগদ টাকার সংকট, তিন কারণ

চলতি বছরের প্রথম ৬ মাসে তিন কারণে ব্যাংকিং খাতে তারল্য চাপ সৃষ্টি হয়েছে। এ সময়ে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে আমানতের তুলনায় ঋণের প্রবৃদ্ধি বেশি হয়েছে। আমদানি নির্ভর দ্রুত ঋণ প্রবৃদ্ধির সাথে রফতানি ও রেমিট্যান্সের প্রবৃদ্ধির পার্থক্য বেশি হয়েছে। এতে স্থানীয় বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি নতুন প্রজম্মের ফারমার্স ব্যাংকের আর্থিক অনিয়নের জন্য ব্যাংকিং খাতে একটি অস্তিতিকর পরিস্থিতি উদ্ভুদ হয়েছে। সবমিলে ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তারল্য ব্যবস্থাপনায় এ চাপ সামলাতে বাংলাদেশ ব্যাংকেরও বেগ পেতে হয়েছে। ব্যাংকগুলো যাতে সহজেই টাকার সংকট মেটাতে পারে এজন্য রেপোর সুদহার শূণ্য দশমিক ৭৫ শতাংশ কমাতে হয়েছে। ব্যাংকারদের চাপে কমানোর হয়েছে সিআরআর হার। শীতিল করা হয়েছে কিছু নির্দেশনা। বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২৩১ কোটি ডলার ছাড়তে হয়েছে। আর ফারমার্স ব্যাংকের অনিয়মের দায় চাপিয়ে দেয়া হয়েছে সরকারি ৫ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর। এসব প্রতিষ্ঠানকে বাধ্য করা হয়েছে আর্থিক অনিয়মের কারণে সংকটে পড়া ফারমার্স ব্যাংকের মুলধন যোগান দিতে।

জানা গেছে, দীর্ঘ দিন যাবত বিনিয়োগ স্থবিরতায় ব্যাংকগুলোর হাতে উদ্বৃত্ত টাকা ছিল। গত বছরের শুরুতেও ব্যাংকের হাতে প্রায় সোয়া লাখ কোটি টাকা অতিরিক্ত তারল্য ছিল। বিনিয়োগ করতে না পারায় ব্যাংকগুলো আমানতের সুদহার কমিয়ে দেয়। এদিকে সঞ্চয়পত্রের মুনাফার হার আমানতের মুনাফা অপেক্ষা বেশি থাকায় বেশি মুনাফার আশায় ব্যাংকমুখী না হয়ে সাধারণ গ্রাহক সঞ্চয়পত্রের দিকে ঝুঁকে পড়েন। এতে ব্যাংকের আমানত কমতে থাকে। এরই মধ্যে ফারমার্স ব্যাংকের আর্থিক অনিয়ম জানাজানি হওয়ার পর ব্যাংকিং খাতে বিশেষ করে নতুন প্রজম্মের ব্যাংকগুলোর ওপর অনেকটা আস্থা হারিয়ে ফেলেন আমানতকারীরা। এমনকি, সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো বিধিবহিভর্’তভাবে নতুন ব্যাংকসহ বেসরকারি ব্যাংকগুলোতে যে পরিমাণ আমানত রেখেছিল তা প্রত্যাহার করতে থাকে। ফলে চলতি বছরের শুরুতেই ব্যাংকিং খাতে এ নগদ টাকার সংকট হতে দেখা যায়। বিনিয়োগ্যযোগ্য তহবিলের টান পরায় ব্যাংকগুলো ঋণের সুদহার বাড়িয়ে দেয়। পাশাপাশি এ সংকট মেটাতে ব্যাংকগুলো আমানত সংগ্রহে মরিয়া হয়ে উঠে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অবিবেচনামূলক আগ্রাসী ব্যাংকিংয়ের কারণে অর্থবছরের দ্বিতায়ার্ধে কিছু তফসিলি ব্যাংকের তারল্য চাপ সৃষ্টি হয়েছিল। এ তারল্য চাপ কমাতে ঋণ আমানতের সর্বোচ্চ সীমা অর্থাৎ এডিআর সাড়ে ৮৩ শতাংশে নামিয়ে আনার সময়সীমা এক বছর বাড়িয়ে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বর্ধিত করা হয়। এদিকে, নতুন প্রজম্মের ব্যাংক ফারমার্সের আর্থিক অনিয়মের ফলে ওই ব্যাংকে উদ্ভুত তারল্য সংকট সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের আমানতকারীদের মধ্যে অস্ব¯িÍ সৃষ্টি করেছিল। এ অস্ব¯িÍকর অবস্থা থেকে স্ব¯িÍকর অবস্থায় ফিরে আনতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে ব্যাংকটিতে নতুন করে মূলধন যোগান দেয়ার ব্যবস্থা করা হয়। এভাবে ব্যাংকিং খাতের ওপর আমানতকারীদের আস্থা ফিরে আনার চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ব্যাংকগুলো তহবিলের ব্যবস্থা না করেই দেদারছে পণ্য আমদানির জন্য এলসি খুলেছে। এতে ব্যাপক ভিত্তিতে বৈদেশেক মুদ্রার দায় সৃষ্টি হয়েছে। যেমন, গত অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) আমদানির প্রবৃদ্ধি হয় ২৫ দশমিক ১৭ শতাংশ। অর্থাৎ ১০ মাসে ৪ হাজার ৯০১ কোটি মার্কিন ডলার ব্যয় হয়। বিপরীতে গত অর্থবছরে (জুলাই-জুন) রফতানি প্রবৃদ্ধি হয় ৬ দশমিক ৬৬ শতাংশ, অর্থাৎ এক বছরে রফতানির মাধ্যমে আয় হয় ৩ হাজার ৩৭৩ কোটি ডলার এবং রেমিট্যান্স প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৮ কোটি মার্কিন ডলার। এতে দেখা যায় রফতানি ও রেমিট্যান্স মিলে এক বছরে যে পরিমাণ অর্থ দেশে আসে তার চেয়ে বেশি পরিমাণ ব্যয় হয় ১০ মাসের আমদানিতে। বাকি ২ মাসের হিসেব এখন হালনাগাদ করা হয়নি বলে বাংলাদেশ ব্যাংক সমন্বয় করতে পারেনি।

বৈদেশিক মুদ্রার এ চাহিদা ও যোগানের মধ্যে যে বিরাট ফারাক সৃষ্টি হয় এটা পূরণ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে ২৩১ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে। এর বিপরীতে বাজার থেকে তুলে নেয়া হয়েছে ১৯ হাজার ৩৪৭ কোটি টাকা। এর ফলে বাজারে সমপরিমাণ স্থানীয় মুদ্রা হ্রাস পেলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের বছরের চেয়ে কমে যায়। তবে, বাংলাদেশ ব্যাংক থেকে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ঐকান্তিক চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানিতেলসহ অন্যান্য পণ্যের মূল্য ও দেশে এসব পণ্যের আমদানির পরিমাণে বড় ধরনের বৃদ্ধি না ঘটলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমে আসবে বলে প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক আশাবাদ ব্যক্ত করেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত