আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন দিলো বিএনপি

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন দিলো বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। এই আন্দোলনে যারা গ্রেফতার হয়েছেন, অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষক-ছাত্রদের ওপর যারা আক্রমণ করেছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

১৬ জুলাই সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর ও রুহিয়া উপজেলা বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের আজকের যে অবস্থা, এটা তো  গণতন্ত্র নেই বলেই। একদলীয় সরকার প্রবর্তন করার জন্য এ সরকার ভিন্নমত সহ্য করছে না। ছেলেরা যেটা চাইল, যে কোটা সংস্কার। আর আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পার্লামেন্টে রেগে-মেগে বললেন সংস্কার কী, আমি কোটা প্রথাই রাখব না। ছেলেরা তো আপনার কাছে কোটা প্রথা না রাখার কথা বলেনি, তারা সংস্কার চেয়েছে। আপনি বললেন কোটা প্রথা তুলে দিলাম। কোটা সংস্কার তুলে দিলেন, ভালো কথা; ব্যবস্থা নিন। বললেন, প্রজ্ঞাপন হবে, প্রজ্ঞাপন হয় না। ছেলেরা যখন প্রজ্ঞাপনের দাবি জানাল, তখন আপনারা ছেলেদের পেটান। আপনাদের দলের ছেলেদের লেলিয়ে দিয়েছেন। তারা শিক্ষকদেরসহ পেটাচ্ছে। এই হলো অবস্থা, কেউ রক্ষা পায় না।’

জাতীয় ঐক্যে প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে সংকট, তা দূর হতে পারে একমাত্র একটি ইস্যুতে যদি সব রাজনৈতিক দল এক হয়। আর সে ইস্যুটা হচ্ছে, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নির্বাচন অনুষ্ঠান করা। এ জন্য সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, যথাসময়ে রাজনৈতিক দলগুলো এ আহ্বানে সাড়া দেবে।’

আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আপনারা আওয়ামী লীগ হয়ে ফিরে আসুন। আপনারা তো এখন আওয়ামী লীগ নেই। আপনাদের দল কে চালায়, তা আমরা জানি না। আপনাদের সরকার কে চালায়, তা-ও আমরা জানি না, বুঝি না।...আমাদের মনে হয় রাজনীতির বাইরের কোনো শক্তি, বাংলাদেশের বাইরের কোনো শক্তি দেশ পরিচালনা করছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত