আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

উড়ো চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে হত্যার হুমকি

উড়ো চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে হত্যার হুমকি

উড়ো চিঠিতে হত্যার হুমকি পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

বুধবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নুর হোসেন নামে সাভারের এক ব্যক্তি ইউজিসি চেয়ারম্যানের অফিসের ঠিকানায় জিইপি ডাকযোগে পাঠানো এক চিঠিতে এই হত্যার হুমকি দিয়েছেন।

ইউজিসির নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশ্রাফুজ্জামান অধ্যাপক মান্নানের নিরাপত্তা চেয়ে বুধবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তবে চিঠিতে নুর হোসেন কি লিখেছেন সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অধ্যাপক আবদুল মান্নান ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পরের বছর প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে যোগ দেন। চট্টগ্রামের হাটহাজারির সন্তান অধ্যাপক মান্নান ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ১৬ নভেম্বর থেকে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৫ সালের ৬ মে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি মঞ্জুরি কমিশনের ১২তম চেয়ারম্যান।

অধ্যাপক আবদুল মান্নানের জন্ম চট্টগ্রামে। বাবা আবদুস সালাম, মা সালেমা খাতুন। এ শিক্ষাবিদ দেশের একজন জনপ্রিয় কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি পরপর দুইবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, একবার সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নির্বাচিত হন।

তিনি লন্ডনের অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজেস এর নির্বাহী সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্যের দায়িত্ব পালন করেন। আবদুল মান্নান সার্ক চার্টার প্রাপ্ত অ্যাসোসিয়েশন অব ম্যানজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিউটিউশেনের সাউথ ইস্ট এশিয়ার একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শামসুল হক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। তার অধ্যয়ন ও গবেষণার বিষয় হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনা।

তার ত্রিশটির মতো আন্তর্জাতিক ও দেশীয় প্রকাশনা রয়েছে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯টি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত