আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার জিপিএ-৫ দুটোই কমল

এইচএসসির ফল প্রকাশ: পাসের হার জিপিএ-৫ দুটোই কমল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের ফলাফল হস্তান্তর করা হয়েছে। এবার এইচএসসিতে সারাদেশে গড় পাসের হার ৬৬.৬৪। মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। সে হিসেবে এবছর পাসের হার ও জিপিএ ফাইভ দুটোই কমেছে। গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছিলেন ৩৭ হাজার ৯৬৯ জন।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সব বোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। তারাও পৃথকভাবে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ ছাত্র ছাত্রী। যা গত বছর ছিল ১১ লাখ ৬৪ হাজার ৩৭০ জন। এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৫ হাজার ৩১৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন উত্তীর্ণ হয়েছেন। গত বছর পাস করেছিলেন ৮ লাখ ১ হাজার ৭১১ জন।

এ বছর পাসের হার ৬৬.৬৪ শতাংশ। যা গত বছর ছিল ৬৮.৯১ শতাংশ। সে হিসেবে পাসের হার ২.২৭ শতাংশ কমেছে। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইফ ২৯ হাজার ২৬২ জন। গত বছর জিপিএ ফাইভ পান ৩৭ হাজার ৯৬৯ জন। সে হিসেবে জিপিএ ফাইভ কমেছে আট হাজার ৭০৭ জন।

এবার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪০০টি, যা গতবার ছিল ৫৩২ টি। শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠান গত বছর ছিল ৭২টি, এবার ১৭টি কমে ৫৫টি হয়েছে। এবার শিক্ষা প্রতিষ্ঠান আট হাজার ৯৪৫। এটি গত বছর আট হাজার ৭৭১টি ছিল।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা চলে ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেয় ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ১ লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম)-এ ১ লাখ ১৭ হাজার ৭৫৪ জন ও ডিআইবিএসে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬৯। এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ছিল ২৯৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫৯ জন ছাত্র ও ১৪০ জন ছাত্রী।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত